সোনারগাঁয়ে পুলিশের বিশেষ অভিযানে গ্রেফতার ১৯
ফাইল ছবি
নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা ও অপরাধ দমনে পুলিশের বিশেষ অভিযানে মাদকসেবী, পরোয়ানাভুক্ত আসামি ও সন্ত্রাসবিরোধী আইনের মামলায় মোট ১৯ জনকে গ্রেফতার করা হয়েছে।
মঙ্গলবার (৭ অক্টোবর) দিনব্যাপী সোনারগাঁ থানার বিভিন্ন এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে গ্রেপ্তার ১৯ জনের মধ্যে ১৫ জনকে মাদকসেবী, দুজনকে আদালতের পরোয়ানাভুক্ত এবং দুজনকে সন্ত্রাসবিরোধী আইনের মামলায় গ্রেপ্তার করা হয়েছে। পরে তাদের আদালতে পাঠানো হয়েছে বলে পুলিশ জানিয়েছে।
পুলিশ সূত্রে জানা যায়, মাদকবিরোধী অভিযানে গ্রেপ্তার ১৫ জন হলেন- মো. ফারুক (৪০), মো. নয়ন (৩৭), মো. রিপন (৩০), মো. শুক্কুর আলী (৪০), রকিব (২৬), মো. রনি (২৬), মো. গোলাপ হোসেন (২৮), মুকবিল (৪০), মো. নয়ন সরকার (৪৪), মো. সাদ্দাম হোসেন (৩৬), মো. ছানি (২৭), মো. সুলতান খন্দকার (৪৫), মো. হালিম মিয়া (৫০), সৈকত (২৪) ও আলী আজগর (৫৫)।
এ ছাড়া সন্ত্রাসবিরোধী আইনের মামলায় মাহবুব হাসান ফাহিম (২৭) ও মো. সোহেল (৩৮) নামে দুজনকে গ্রেপ্তার করা হয়। পুলিশ জানায়, গ্রেপ্তার মাহবুব হাসান ফাহিম পিরোজপুর ইউনিয়ন যুবলীগের সক্রিয় সদস্য এবং মো. সোহেল কাঁচপুর ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ড যুবলীগের সভাপতি হিসেবে পরিচিত। অন্যদিকে আদালতের পরোয়ানাভুক্ত আসামি হিসেবে যোবায়ের (২০) ও মো. জাহাঙ্গীর ওরফে সুলতান (২৮) নামে আরও দুজনকে গ্রেপ্তার করা হয়েছে।
সোনারগাঁ থানা পুলিশ জানিয়েছে, অপরাধ নিয়ন্ত্রণ, মাদক নির্মূল এবং আদালতের পরোয়ানা কার্যকর করতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। পাশাপাশি এলাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশের টহল ও নজরদারি আরও জোরদার করা হয়েছে।
নারায়ণগঞ্জ জেলা পুলিশ সুপার মো. হাবিবুর রহমান, পিপিএমের নির্দেশনায় সোনারগাঁ থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ আব্দুল বারিক, পিপিএমের নেতৃত্বে অভিযানটি পরিচালিত হয়।