তিন ঘণ্টায় এক মিলিয়ন, শুরুতেই চমকে দিলো এই নাটক

তিন ঘণ্টায় এক মিলিয়ন, শুরুতেই চমকে দিলো এই নাটক

ছবি: সংগৃহীত

‘এটা আমাদেরই গল্প’–এর সাফল্যের পর মুহাম্মদ মোস্তফা কামাল রাজের নতুন ধারাবাহিক ‘ফিরে আসার গল্প’। পারিবারিক ও ভালোবাসার গল্প নিয়ে তৈরি ধারাবাহিকটি শুরুতেই বাজিমাৎ করেছে। গত বুধবার (৭ অক্টোবর) দুপুর ১২টায় মুক্তি পায় এর প্রথম পর্ব। মুক্তির পর থেকেই দর্শকহৃদয়ে জায়গা করে নিয়েছে এটি। ইতোমধ্যে প্রথম পর্বের ভিউ ৫৪ লাখের বেশি অতিক্রম করেছে!

এরপর বৃহস্পতিবার (৮ অক্টোবর) দুপুরেই মুক্তি পায় ধারাবাহিকটির দ্বিতীয় পর্ব। প্রকাশের মাত্র তিন ঘণ্টার মধ্যেই নাটকটির ভিউ প্রায় ১০ লাখ (১ মিলিয়ন) ছুঁই ছুঁই।

নাটকটির বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন খায়রুল বাসার, তানজিম সাইয়ারা তটিনী, ফায়জুল ইয়ামিন, জাহিদ হাসান, শহীদুজ্জামান সেলিম, রোজি সিদ্দিকী, মনিরা আক্তার মিঠু, দীপা খন্দকার, ড. এজাজুল ইসলাম, মুকিত জাকারিয়াসহ আরও অনেকে। 

নাটকটির মন্তব্য ঘরে দর্শকেরা গল্প এবং অভিনয়ের প্রশংসায় ভাসিয়ে দিচ্ছেন। নাটকটি নিয়ে দর্শকদের এই আগ্রহ স্পষ্ট করে শুরুতেই দারুণভাবে জমিয়ে দিয়েছে ‘ফিরে আসার গল্প’।

নাটকটি সিনেমাওয়ালা ইউটিউব চ্যানেলে প্রচার শুরু হয়েছে।