শতবর্ষের পথে স্বরূপকাঠী পাইলট মাধ্যমিক বিদ্যালয়, উদযাপনে ব্যাপক প্রস্তুতি
ছবি: সংগৃহীত
পিরোজপুর জেলার শ্রেষ্ঠ বিদ্যাপীঠ সরকারি স্বরূপকাঠী পাইলট মডেল মাধ্যমিক বিদ্যালয়ের শতবর্ষ আগামী ৯ জানুয়ারি, শনিবার ২০২৭ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হবে। ঐতিহ্য, গৌরব ও শিক্ষার শতবর্ষের মাইলফলক স্পর্শ করতে যাচ্ছে এই বিদ্যালয়টি। ঐতিহাসিক এ অর্জনকে স্মরণীয় করে রাখতে বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজন করা হবে বর্ণাঢ্য শতবর্ষ উদযাপন ও মহাপুনর্মিলনী উৎসব।
শতবর্ষকে ঘিরে ইতিমধ্যে বিদ্যালয়ের সাবেক ও বর্তমান শিক্ষার্থী, শিক্ষক, অভিভাবক ও শুভানুধ্যায়ীদের মধ্যে ব্যাপক উৎসাহ উদ্দীপনা শুরু হয়েছে। শতবর্ষের ইতিহাস ও গৌরবময় স্মৃতি নতুন প্রজন্মের কাছে তুলে ধরতে আয়োজক কমিটি ব্যাপক প্রস্তুতি শুরু করেছে। কমিটির পক্ষ থেকে এ মহাপুনর্মিলনী উৎসবে অংশগ্রহণের জন্য সকল সাবেক-বর্তমান ছাত্র-ছাত্রীদের আগামী ৩০ নভেম্বরের মধ্যে রেজিস্ট্রেশন সম্পন্ন করার জন্য আহ্বান জানানো হয়েছে।
আগ্রহীরা অনলাইনে (htttps://registration.swarupkati-psa.org.) নিবন্ধন করতে পারেন।