ছেড়ে দেওয়া হয়েছে মমতা ও কেজরিওয়ালকে
ফাইল ছবি
ছেড়ে দেওয়া হয়েছে পশ্চিমবঙ্গের সাবেক মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে। স্থানীয় শনিবার সন্ধ্যা ৬টা ১৫ মিনিট নাগাদ ছেড়ে দেওয়া হয় তাকে।
এদিকে, এনডিটিভি অনলাইন জানিয়েছে, দিল্লির সাবেক মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালকেও ছেড়ে দিয়েছে পুলিশ। স্থানীয় সময় রাত ৮টার দিকে তাকে ছেড়ে দেওয়া হয়।
নির্বাচন প্রক্রিয়ায় অনিয়ম এবং নির্বাচন কমিশন ও ক্ষমতাসীন বিজেপির মধ্যে অশুভ আঁতাতের অভিযোগ তুলে নয়াদিল্লির যন্তর মন্তরে সিজেপি ও বিরোধী দলের নেতারা বিক্ষোভের ডাক দিয়েছেন। তবে পুলিশ তাদের বিক্ষোভের অনুমতি দেয়নি। শনিবার দুপুর থেকেই যন্তর মন্তরে যাওয়ার চেষ্টাকালে বিক্ষোভকারীদের আটক শুরু করে পুলিশ। বিকেলের দিকে আটক করা হয় মমতা ও কেজরিসহ সাবেক চার মুখ্যমন্ত্রীকে।