বাংলাদেশ পুলিশের নিয়োগ বিজ্ঞপ্তি, আবেদন ফি ৬৫ টাকা

বাংলাদেশ পুলিশের নিয়োগ বিজ্ঞপ্তি, আবেদন ফি ৬৫ টাকা

বাংলাদেশ পুলিশ। ফাইল ছবি

বাংলাদেশ পুলিশ নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। প্রতিষ্ঠানটিতে ‘ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি)’ পদে জনবল নিয়োগ দেওয়া হবে। আবেদন শুরু হবে ১৩ অক্টোবর ২০২৬ তারিখ সকাল ১০টায়, চলবে ৩০ অক্টোবর রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত। অনলাইন ব্যতিত আবেদন গ্রহণযোগ্য হবে না। আবেদন ফি টেলিটক সিমের মাধ্যমে পরিশোধ করতে হবে।

এক নজরে কর বাংলাদেশ পুলিশের নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬

পদের বিবরণ

তথ্যের ধরন

বিবরণ

প্রতিষ্ঠানের

বাংলাদেশ পুলিশ

পদের নাম

ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি)

পদসংখ্যা

নির্ধারিত নয়

চাকরির ধরন

সরকারি, ফুল টাইম

প্রার্থীর ধরন

নারী-পুরুষ। তবে প্রার্থীকে অবশ্যই বাংলাদেশের স্থায়ী নাগরিক হতে হবে।

বৈবাহিক অবস্থা

অবিবাহিত (তালাকপ্রাপ্ত/তালাকপ্রাপ্তা নয়)

শিক্ষাগত যোগ্যতা

এসএসসি/সমমান

অভিজ্ঞতা

প্রযোজ্য নয়

বেতন ও অন্যান্য সুবিধা

সরকারি নিয়ম অনুযায়ী

বয়সসীমা

৩০ অক্টোবর ২০২৬ তারিখ ১৮-২০ বছর

সূত্র

প্রতিষ্ঠানটির ওয়েবসাইট

আবেদন করার নিয়ম ও গুরুত্বপূর্ণ তথ্য

·         আবেদন শুরু: ১৩ অক্টোবর ২০২৬ তারিখ সকাল ১০টা

·         আবেদনের শেষ তারিখ: ৩০ অক্টোবর ২০২৬ তারিখ রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত

·         আবেদন পদ্ধতি: অনলাইনে

·         শারীরিক যোগ্যতা: উচ্চতায় পুরুষ ৫ ফুট ৬ ইঞ্চি, বিশেষ ক্ষেত্রে ৫ ফুট ৪ ইঞ্চি এবং নারী ৫ ফুট ৪ ইঞ্চি, বিশেষ ক্ষেত্রে ৫ ফুট ২ ইঞ্চি

·         বুকের মাপ: পুরুষের ৩১-৩৩ ইঞ্চি, বিশেষ ক্ষেত্রে ৩০-৩১ ইঞ্চি

·         দৃষ্টিশক্তি: ৬/৬

·         কর্মস্থল: যে কোনো স্থান

আবেদনের নিয়ম: আগ্রহী প্রার্থীরা আবেদন করতে ও বিস্তারিত বিজ্ঞপ্তিটি দেখতে এখানে ক্লিক করুন বাংলাদেশ পুলিশ। আবেদনের সঙ্গে ৩০০-৩০০ সাইজের ছবি ও ৩০০-৮০ সাইজের স্বাক্ষর স্ক্যান করে যুক্ত করতে হবে। নির্ধারিত সময়ের পরে এবং অসম্পূর্ণ আবেদনপত্র গ্রহণযোগ্য হবে না।

আবেদন ফি: টেলিটক প্রি-পেইড সিমের মাধ্যমে আবেদনের ৪৮ ঘণ্টার মধ্যে অফেরতযোগ্য হিসেবে ৬৫ টাকা পাঠাতে হবে।

বাংলাদেশ পুলিশের সম্পূর্ণ নিয়োগ বিজ্ঞপ্তিটি দেখুন

নিয়োগ বিজ্ঞপ্তি থেকে
ছবি