ঢাকা থেকে সৌদিগামী ৬১ ফ্লাইট বাতিল, ভোগান্তিতে ৯ হাজারের বেশি যাত্রী

ঢাকা থেকে সৌদিগামী ৬১ ফ্লাইট বাতিল, ভোগান্তিতে ৯ হাজারের বেশি যাত্রী

ফাইল ছবি

হুতিদের হামলায় সৌদি আরবের বিমানবন্দরগুলোতে বিধি-নিষেধের কারণে ব্যাহত হয়েছে ৬১টি ফ্লাইট। এতে চরম অনিশ্চয়তা ও ভোগান্তিতে পড়েছে ৯ হাজারের বেশি যাত্রী।

নিরাপত্তার স্বার্থে সৌদি আরবের বিমানবন্দরগুলোতে ফ্লাইট পরিচালনায় বিধি-নিষেধ আরোপ করায় বিভিন্ন এয়ারলাইনসের ফ্লাইট চলাচল ব্যাপকভাবে ব্যাহত হয়েছে।

বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক) সর্বশেষ তথ্য অনুযায়ী, এ পরিস্থিতির কারণে এখন পর্যন্ত সরাসরি ও ট্রানজিট মিলিয়ে মোট ৬১টি ফ্লাইট ক্ষতিগ্রস্ত হয়েছে। এর মধ্যে ২২টি সরাসরি এবং ৩৯টি ট্রানজিট ফ্লাইট রয়েছে।

 

সরাসরি ফ্লাইটগুলোর মধ্যে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের ৯টি, ইউএস-বাংলা এয়ারলাইনসের ২টি, সৌদিয়া এয়ারলাইনসে ৪টি এবং রিয়াদ এয়ারওয়েজের ৭টি ফ্লাইট অন্তর্ভুক্ত রয়েছে।

অন্যদিকে ট্রানজিট ফ্লাইটগুলোর মধ্যে ইন্ডিগো এয়ারলাইনসের ১৬টি, সালাম এয়ারের ৩টি, ইজিপ্ট এয়ারের ১টি, এমিরেটস এয়ারলাইনসের ৯টি, কাতার এয়ারওয়েজের ৫টি এবং ফ্লাই দুবাইয়ের ৫টি ফ্লাইট প্রভাবিত হয়েছে।

 

এসব ফ্লাইট বাতিল ও ব্যাহত হওয়ার ফলে সর্বমোট ৯ হাজার ২৬৯ জন বিমানযাত্রী চরম অনিশ্চয়তা ও ভোগান্তির মুখে পড়েছে। পরিস্থিতি গভীরভাবে পর্যবেক্ষণ করে সংশ্লিষ্ট এয়ারলাইনসগুলোর ফ্লাইট সময়সূচি পুনর্নির্ধারণের কাজ চলছে বলে জানিয়েছে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক)।