শেরপুরে জাতীয় কন্যাশিশু দিবস উপলক্ষে আলোচনা সভা
সংগৃহীত
শেরপুর জেলায় জাতীয় কন্যাশিশু দিবস-২০২৬ উদযাপন উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে।
সোমবার দুপুরে জেলা প্রশাসক কার্যালয়ের সম্মেলন কক্ষে আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন শেরপুরের জেলা প্রশাসক ফরিদা ইয়াসমিন।
অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. শাকিল আহমেদের সভাপতিত্বে এ অনুষ্ঠানে জেলার পুলিশ সুপার এ কে এম জহিরুল ইসলাম, শেরপুর পৌরসভার প্রশাসক আরিফা সিদ্দিকা, জেলা বিএনপির সাবেক যুগ্ম-আহ্বায়ক আব্দুল আওয়াল চৌধুরী, আবু রায়হান রুপন, সদর উপজেলা বিএনপির সদস্য সচিব মো. সাইফুল ইসলাম সহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা ও সংশ্লিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
আলোচনা সভায় কন্যাশিশুর জন্য নিরাপদ পরিবেশ নিশ্চিত করা, বাল্যবিবাহ প্রতিরোধ, শিক্ষার সুযোগ বৃদ্ধি এবং বৈষম্যহীন সমাজ গঠনে সম্মিলিতভাবে কাজ করার আহবান জানানো হয়। এছাড়া কন্যাশিশুর অধিকার প্রতিষ্ঠা ও তাদের প্রতিভা বিকাশে পরিবার, সমাজ এবং রাষ্ট্রের গুরুত্বপূর্ণ ভূমিকার বিষয়ে আলোচনা করা হয়।
আলোচনা সভা শেষে অতিথিবৃন্দ বিভিন্ন প্রতিযোগিতায় অংশগ্রহণকারী বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন।