ইসলামী ব্যাংকের ১৬৮তম ইন্টার্নশিপ প্রোগ্রাম

ইসলামী ব্যাংকের ১৬৮তম ইন্টার্নশিপ প্রোগ্রাম

সংগৃহীত

ইসলামী ব্যাংক ট্রেনিং অ্যান্ড রিসার্চ একাডেমির (আইবিটিআরএ) আয়োজনে ইসলামী ব্যাংকের ১৬৮তম ইন্টার্নশিপ প্রোগ্রাম শুরু হয়েছে। 

রোববার (১১ অক্টোবর) এ প্রোগ্রামের উদ্বোধন করেন ব্যাংকের ম্যানেজিং ডিরেক্টর (ভারপ্রাপ্ত) মো. আলতাফ হুসাইন।

আইবিটিআরএর ডিরেক্টর জেনারেল এ এস এম রেজাউল করিমের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে ডাইরেক্টর (ট্রেনিং) মোহাম্মদ আমির হোসাইনসহ প্রতিষ্ঠানের জ্যেষ্ঠ ফ্যাকাল্টি সদস্যরা উপস্থিত ছিলেন।

৬০ দিনব্যাপী এ ইন্টার্নশিপ প্রোগ্রামে একটি বিদেশি বিশ্ববিদ্যালয়সহ বিভিন্ন সরকারি ও বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ১৭৫ জন শিক্ষার্থী অংশ নিচ্ছেন।