কালীগঞ্জে দুর্গাপূজা উপলক্ষে ত্রাণ বিতরণ

কালীগঞ্জে দুর্গাপূজা উপলক্ষে ত্রাণ বিতরণ

ছবি: সংগৃহীত

 

সাতক্ষীরার কালীগঞ্জে আসন্ন শারদীয় দুর্গাপূজা উপলক্ষে ত্রাণ বিতরণ করা হয়েছে। বুধবার উপজেলা নির্বাহী কর্মকর্তার সভাকক্ষে আয়োজিত অনুষ্ঠানে এসব ত্রাণ বিতরণ করা হয়। 

অনুষ্ঠানে উপজেলা নির্বাহী কর্মকর্তা তানিয়া আক্তারের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন বিএনপির কেন্দ্রীয় স্থায়ী কমিটির সদস্য ও সাবেক সংসদ সদস্য কাজী আলাউদ্দীন।

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক এবাদুল ইসলাম, উপজেলা পূজা উদযাপন কমিটির সভাপতি রণজিৎ সরকার, সাধারণ সম্পাদক ডা. মিলন কুমার ঘোষ, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মফিজুর রহমান ও উপজেলা খাদ্য নিয়ন্ত্রক মাদি হাসানসহ সংশ্লিষ্টরা।

কাজী আলাউদ্দীন বলেন, আগে পূজামণ্ডপে এক হাজার কেজি করে চাল বরাদ্দের ব্যবস্থা ছিল। এবার প্রশাসনের মাধ্যমে স্বচ্ছ ও নিয়মতান্ত্রিকভাবে বরাদ্দ দেওয়া হচ্ছে। সনাতন ধর্মাবলম্বীদের সহায়তা নিশ্চিত করতে চালের বরাদ্দ ১০০ কেজি বাড়ানো হয়েছে। ৪৬টি পূজামণ্ডপের প্রয়োজনীয় কাগজপত্র মন্ত্রীর কাছে জমা দেওয়া হয়েছে। বরাদ্দের অর্থ সরাসরি সংশ্লিষ্টদের ব্যাংক হিসাবে পৌঁছে যাবে।