নগদে চাকরির সুযোগ, সাপ্তাহিক ছুটি ২ দিন
ফাইল ছবি
ডাক বিভাগের মোবাইল ফোন ভিত্তিক ডিজিটাল আর্থিক সেবা প্রতিষ্ঠান নগদ লিমিটেড নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। প্রতিষ্ঠানটির ডিজাইন অ্যান্ড সলিউশনস বিভাগ ম্যানেজার পদে জনবল নিয়োগের জন্য এ বিজ্ঞপ্তি দিয়েছে। গতকাল ১৪ অক্টোবর থেকে আবেদন নেওয়া শুরু হয়েছে। আবেদন চলবে আগামী ২৪ অক্টোবর পর্যন্ত।
নির্বাচিত প্রার্থীরা মাসিক বেতন ছাড়াও প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী আরও বিভিন্ন সুযোগ-সুবিধা পাবেন। আগ্রহী প্রার্থীরা নির্ধারিত সময়ে অনলাইনে আবেদন করতে পারবেন।
এক নজরে নগদে নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬
প্রতিষ্ঠানের নাম: নগদ লিমিটেড
পদের নাম: ম্যানেজার
বিভাগ: ডিজাইন অ্যান্ড সলিউশনস
পদসংখ্যা: ০১টি
শিক্ষাগত যোগ্যতা: কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং, হিউম্যান-কম্পিউটার ইন্টারঅ্যাকশন (HCI), মাল্টিমিডিয়া বা সংশ্লিষ্ট কোনো বিষয়ে স্নাতক বা স্নাতকোত্তর ডিগ্রি।
অন্যান্য যোগ্যতা: ইউজার-সেন্ট্রিক (ব্যবহারকারী-কেন্দ্রিক) ডিজাইন নীতি, ইন্টারঅ্যাকশন ডিজাইন এবং ইনফরমেশন আর্কিটেকচার সম্পর্কে ভালো বোঝাপড়া।
অভিজ্ঞতা: কমপক্ষে ৭ থেকে ৯ বছর
কর্মস্থল: ঢাকা
বেতন: আলোচনা সাপেক্ষে
অন্যান্য সুবিধা: প্রভিডেন্ট ফান্ড, মোবাইল বিল, সাপ্তাহিক ২ দিন ছুটি, বিমা, প্রতি বছর ইনক্রিমেন্ট, বছরে ২টি উৎসব বোনাস।
আবেদন যেভাবে: আগ্রহী প্রার্থীরা আবেদন করতে ও বিস্তারিত বিজ্ঞপ্তিটি দেখতে এখানে ক্লিক করুন।
আবেদনের শেষ সময়: ২৪ অক্টোবর ২০২৬