ময়মনসিংহে জেলা প্রশাসকের গণশুনানি ও গাছের চারা বিতরণ

ময়মনসিংহে জেলা প্রশাসকের গণশুনানি ও গাছের চারা বিতরণ

সংগৃহীত

প্রধানমন্ত্রীর উদ্যোগে ৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচি সফল করার লক্ষ্যে ময়মনসিংহ জেলা প্রশাসকের সাপ্তাহিক গণশুনানি কার্যক্রমের পাশাপাশি সেবা প্রতাশীদের মাঝে গাছের চারা বিতরণ করা হয়েছে।

এ সময় জমি সংক্রান্ত জটিলতা নিরসনে উদ্যোগ গ্রহণ এবং অসুস্থ, দুঃস্থ ও অসহায়দের মাঝে আর্থিক সহযোগিতা প্রদান করা হয়।

আজ বুধবার সকাল থেকে দুপুর পর্যন্ত জেলা প্রশাসকের নিয়মিত কার্যক্রমের অংশ হিসাবে এ সাপ্তাহিক গণশুনানি অনুষ্ঠিত হয়।

শুনানিকালে জেলা প্রশাসক (ডিসি) মো. সাইফুর রহমান পর্যায়ক্রমে সেবাপ্রার্থীদের সঙ্গে সরাসরি কথা বলেন এবং প্রয়োজনে মোবাইল ফোনে স্থানীয় ও প্রতিবেশীদের সঙ্গে কথা বলে আবেদনের সত্যতা যাছাইপূর্বক আর্থিক সহযোগিতা ও সেলাই মেশিন প্রদান করেন।

উপকারভোগীরা জেলা প্রশাসকের আন্তরিকতার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং সরকারের এ জনবান্ধব উদ্যোগকে স্বাগত জানান।

এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মো. আজিমুদ্দিন, সাংবাদিক ইউনিয়ন ময়মনসিংহের সাধারণ সম্পাদক মো. সাইফুল ইসলাম প্রমুখ।

উল্লেখ্য, গণশুনানিতে প্রায় ১৫০ জন সেবাপ্রার্থীর মাঝে ৫ শ’ টাকা থেকে ১০ হাজার টাকা পযর্ন্ত আর্থিক সহযোগিতা এবং সেলাই মেশিন প্রদান করা হয়।