চট্টগ্রামের হোটেল দি পেনিনসুলায় শুরু ‘শরৎ উৎসব’

চট্টগ্রামের হোটেল দি পেনিনসুলায় শুরু ‘শরৎ উৎসব’

সংগৃহীত

বাঙালির ঐতিহ্য, শরতের স্নিগ্ধ সৌন্দর্য ও পূজার উৎসবমুখর আমেজে চট্টগ্রামের পাঁচ তারকা হোটেল দি পেনিনসুলা চিটাগংয়ে শুরু হয়েছে বিশেষ ফুড ফেস্টিভ্যাল ‘শরৎ উৎসব’। হোটেলের লেভেল ৫-এ অবস্থিত লেগুনা রেস্টুরেন্টে ১৫ অক্টোবর থেকে শুরু হওয়া এ আয়োজন চলবে ২৪ অক্টোবর পর্যন্ত।

উৎসবে অতিথিদের জন্য থাকছে বাঙালির ঐতিহ্যবাহী নানা পদের খাবার। দি পেনিনসুলা চিটাগংয়ের অভিজ্ঞ শেফদের যত্নে প্রস্তুত এসব খাবারের মাধ্যমে অতিথিরা উপভোগ করতে পারবেন বাঙালির চিরচেনা রন্ধন ঐতিহ্যের স্বাদ।

বৃহস্পতিবার (১৫ অক্টোবর) দি পেনিনসুলা চিটাগংয়ের পরিচালক মোস্তফা তাহসিন আরশাদ আনুষ্ঠানিকভাবে এ উৎসবের উদ্বোধন করেন। এ সময় হোটেলের বিভিন্ন বিভাগের বিভাগীয় প্রধান ও সহযোগীরা উপস্থিত ছিলেন।

আয়োজকরা জানান, শরতের সৌন্দর্য, দুর্গাপূজার আনন্দ এবং বাঙালির ঐতিহ্যবাহী খাবারের সমন্বয়ে ‘শরৎ উৎসব’ সাজানো হয়েছে। পরিবার-পরিজন ও প্রিয়জনদের সঙ্গে আনন্দঘন সময় কাটানোর পাশাপাশি দেশীয় খাবারের বৈচিত্র্য উপভোগের সুযোগ তৈরি করাই এ আয়োজনের অন্যতম আকর্ষণ।

উৎসব উপলক্ষে নির্দিষ্ট ব্যাংকের কার্ডধারীদের জন্য থাকছে বিশেষ মূল্যছাড়ের অফার। এর মধ্যে ৬ হাজার টাকায় ‘বাই ওয়ান, গেট থ্রি ফ্রি’ এবং ৩ হাজার ৯০০ টাকায় ‘বাই ওয়ান, গেট ওয়ান ফ্রি’ সুবিধা রয়েছে।

১৫ থেকে ২৪ অক্টোবর পর্যন্ত চলা এ উৎসবে বাঙালির ঐতিহ্যবাহী খাবারের স্বাদ ও উৎসবের আমেজ উপভোগ করতে পারবেন অতিথিরা।