ঘুরে দাঁড়িয়ে ৯ জনের ব্রেন্টফোর্ডকে হারাল লিভারপুল
ছবি: সংগৃহীত
চোট সারিয়ে মাঠে ফিরে লিভারপুলের জয়ের নায়ক হলেন আলেক্সান্দার আইসাক। পিছিয়ে পড়েও তার দল ২-১ গোলে হারাল ৯ জনের ব্রেন্টফোর্ডকে।
প্রথমার্ধে কিন লুইস-পটারের গোলে ছন্নছাড়া হয়ে পড়েছিল রেডরা। কিন্তু ব্রেন্টফোর্ডের ইয়েহর ইয়ারমলিউক হাফটাইমের আগে অপ্রয়োজনীয় লাল কার্ড দেখলে ম্যাচ ঘুরে যায়।
বিরতি পর ভিক্টর মুনোজ লিভারপুলকে সমতায় ফেরান। তারপর মৌসুমের পঞ্চম গোল করেন আইসাক। যোগ করা সময়ে ব্রেন্টফোর্ড দ্বিতীয় হলুদ কার্ডের কারণে ভিতালি জানেল্টকে হারায়।
৭ ম্যাচে ১২ পয়েন্ট নিয়ে ব্রেন্টফোর্ডকে পেছনে ফেলে প্রিমিয়ার লিগ টেবিলের পঞ্চম স্থানে উঠল লিভারপুল।