দুর্গাপূজায় নগদে কেনাকাটায় শ্রীলঙ্কা ভ্রমণসহ নানা পুরস্কার জেতার সুযোগ
ছবি: সংগৃহীত
সনাতন ধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা উপলক্ষ্যে গ্রাহকদের জন্য বিশেষ ক্যাম্পেইন চালু করেছে মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস ‘নগদ’। এ ক্যাম্পেইনের আওতায় নির্দিষ্ট মার্চেন্ট আউটলেটে কেনাকাটায় আকর্ষণীয় ক্যাশব্যাকের পাশাপাশি ঢাকা–শ্রীলঙ্কা–ঢাকা রিটার্ন বিমান টিকিট ও ইলেকট্রিক স্কুটি জেতার সুযোগ থাকছে।
শনিবার (১৭ অক্টোবর) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে নগদ।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, শারদীয় দুর্গাপূজা উপলক্ষে নগদের নির্দিষ্ট মার্চেন্ট আউটলেটে কেনাকাটায় আকর্ষণীয় ক্যাশব্যাকের পাশাপাশি ঢাকা–শ্রীলঙ্কা–ঢাকা রিটার্ন বিমান টিকিট ও ইলেকট্রিক স্কুটি জেতার সুযোগ থাকছে।
ক্যাম্পেইন চলাকালে নির্দিষ্ট মার্চেন্ট আউটলেটে ‘নগদ বাংলা কিউআর’ ব্যবহার করে নগদ অ্যাপ বা ইউএসএসডি (*১৬৭#)-এর মাধ্যমে ১০ হাজার টাকা বা তার বেশি কেনাকাটা করলে গ্রাহকেরা প্রতি সপ্তাহে ঢাকা–শ্রীলঙ্কা–ঢাকা রিটার্ন বিমান টিকিট জেতার সুযোগ পাবেন। এ ছাড়া দিনে মোট পাঁচ হাজার টাকা বা তার বেশি লেনদেনের ভিত্তিতে প্রতিদিন ঢাকা–কক্সবাজার–ঢাকা রিটার্ন বিমান টিকিট জেতার সুযোগ রয়েছে।
এক সপ্তাহে ১০ হাজার টাকা বা তার বেশি কেনাকাটা করলে গ্রাহকেরা সাপ্তাহিক মেগা পুরস্কারের জন্যও বিবেচিত হবেন। এ বিভাগে একজন বিজয়ী পাবেন একটি ইলেকট্রিক স্কুটি।
পোশাক, জুতা, অনলাইন প্ল্যাটফর্ম, রেস্তোরাঁ ও সুপার স্টোরে কেনাকাটার ভিত্তিতে মেগা রিওয়ার্ডকে তিনটি ক্যাটাগরিতে ভাগ করেছে নগদ। স্বচ্ছ ও দৈবচয়ন প্রক্রিয়ায় মেগা পুরস্কারের বিজয়ীদের নির্বাচন করা হবে। পুরো ক্যাম্পেইনে একজন গ্রাহক সর্বোচ্চ একটি মেগা পুরস্কার জিততে পারবেন।
এদিকে, নির্দিষ্ট পোশাক ও জুতার মার্চেন্ট আউটলেটে নগদ অ্যাপ বা ইউএসএসডি (*১৬৭#) ব্যবহার করে ‘নগদ বাংলা কিউআর’-এর মাধ্যমে সর্বনিম্ন দুই হাজার টাকা কেনাকাটায় পাওয়া যাবে ১০০ টাকা তাৎক্ষণিক ক্যাশব্যাক। ক্যাম্পেইন চলাকালে একজন গ্রাহক দুটি লেনদেনে সর্বোচ্চ ২০০ টাকা পর্যন্ত ক্যাশব্যাক পাবেন।
এ ছাড়া সুপারস্টোর, রেস্তোরাঁ এবং দারাজ, অথবা ডটকম (Othoba.com) ও কার্ট আপের মতো অনলাইন প্ল্যাটফর্মে নগদের মাধ্যমে কেনাকাটায়ও সর্বোচ্চ ২০০ টাকা পর্যন্ত ক্যাশব্যাক পাওয়ার সুযোগ রয়েছে।
সফল লেনদেনের পর তাৎক্ষণিক ক্যাশব্যাক স্বয়ংক্রিয়ভাবে গ্রাহকের অ্যাকাউন্টে জমা হবে। হিসাবের সীমা বা কারিগরি জটিলতার কারণে ক্যাশব্যাক জমা না হলে ক্যাম্পেইন শেষ হওয়ার ৩০ দিনের মধ্যে তা পুনরায় প্রদান করা হবে।
এ আয়োজন সম্পর্কে নগদের মার্কেটিং বিভাগের প্রধান এইচ ইউ এম মেহেদী সাজ্জাদ বলেন, দুর্গাপূজা মানেই সনাতন ধর্মাবলম্বীদের জন্য সীমাহীন আনন্দ, মেলবন্ধন ও উৎসব। এই ক্যাম্পেইনের মাধ্যমে আমরা উৎসবের আনন্দে থাকা মানুষের আনন্দকে দ্বিগুণ করতে চাই। পোশাক কেনাকাটা, রেস্তোরাঁয় খাওয়া কিংবা সুপারস্টোরে কেনাকাটা—সবখানেই তাৎক্ষণিক ক্যাশব্যাকের পাশাপাশি আন্তর্জাতিক ভ্রমণ ও ইলেকট্রিক স্কুটির মতো আকর্ষণীয় পুরস্কার জেতার সুযোগ থাকছে। প্রতিটি লেনদেনকে সহজ, লাভজনক ও ক্যাশলেস করার মাধ্যমে গ্রাহকদের উৎসবের অভিজ্ঞতাকে সমৃদ্ধ করার পাশাপাশি ক্যাশলেস লেনদেনকে জনপ্রিয় করতেও আমরা প্রতিশ্রুতিবদ্ধ।