ক্রিকেটারদের নিয়ে অনয়া বাঙ্গারের মন্তব্য ভাইরাল

ক্রিকেটারদের নিয়ে অনয়া বাঙ্গারের মন্তব্য ভাইরাল

সংগৃহীত ছবি

ভারতের সাবেক ক্রিকেটার সঞ্জয় বাঙ্গারের কন্যা অনয়া বাঙ্গার একটি ভিডিও স্যোশাল প্ল্যাটফর্মে ব্যাপক ভাইরাল হয়েছে। সম্প্রতি কৃষ্ণঙ্ক আত্রের সঞ্চালিত  পডকাস্টের জনপ্রিয়  খেলা ‘কিল, ম্যারি, হুকআপ’-এ অংশ নেন তিনি।

এই তিন বিষয়ে সমসাময়িক ভারতের তরুণ তিন ক্রিকেটার শুবমান গিল, অভিষেক শর্মা এবং শ্রেয়াস আইয়ারের নাম দেওয়া। 

এনডিটিভির প্রতিবেদন অনুযায়ী, উক্ত তিন বিষয়ে এই তিন ক্রিকেটারের নাম পছন্দ অনুযায়ী বসাতে বলা হয়। সেখানে তিনি কোনো দ্বিধা ছাড়াই জানান, ভারতীয় অলরাউন্ডার অভিষেক শর্মা-কে বিয়ে করতে চান।

 

হুকআপ অপশনের জন্য তিনি বেছে নিয়েছেন তারকা ব্যাটার শুভমন গিলকে।

আর খেলার নিয়ম অনুযায়ী ‘কিল’  অপশনের তালিকায় রেখেছেন শ্রেয়াস আইয়ারকে।

সাক্ষাৎকারের আরেকটি অংশে অনয়া ক্রিকেটারদের আকর্ষণীয় হওয়ার বিচারে একটি ব্যক্তিগত র‍্যাংকিং প্রকাশ করেন। সেখানেও তিনি অভিষেক শর্মাকে প্রথম এবং শুভমন গিলকে দ্বিতীয় স্থানে রাখেন। এই তালিকায় শ্রেয়াস আইয়ার তৃতীয় এবং কিংবদন্তি ব্যাটার বিরাট কোহলিকে চতুর্থ স্থান রাখেন।

 

অনয়া বাঙ্গার (পূর্বনাম আরিয়ান বাঙ্গার) অতীতে মুম্বাইয়ের বয়সভিত্তিক পুরুষ ক্রিকেট দলের হয়ে খেলেছেন। দীর্ঘ রূপান্তর প্রক্রিয়া শেষে সম্প্রতি থাইল্যান্ডে তার জেন্ডার-অ্যাফার্মিং সার্জারি সম্পন্ন হয়েছে। 

 

ইতিমধ্যে ক্রিকেট অস্ট্রেলিয়া তাকে সে দেশে স্থানীয় নারী ক্রিকেটে অংশ নেওয়ার ছাড়পত্র দিয়েছে। ২০২৭ সাল থেকে অস্ট্রেলিয়ার মাটিতে নারী ক্রিকেট ক্যারিয়ার নতুনভাবে শুরু করার লক্ষ্যে বর্তমানে তিনি কড়া অনুশীলনের মধ্যে রয়েছেন।