জামায়াত ও এনসিপি দুর্গাপূজা নিয়ে রাজনীতি করছে : ছাত্রদল সেক্রেটারি

জামায়াত ও এনসিপি দুর্গাপূজা নিয়ে রাজনীতি করছে : ছাত্রদল সেক্রেটারি

ফাইল ছবি

কেন্দ্রীয় ছাত্রদলের সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির বলেছেন, গত ১৭ বছর আওয়ামী লীগ যেভাবে ষড়যন্ত্র করেছে, তেমনিভাবে বর্তমানে জামায়াত, এনসিপি ও ছাত্রশিবিরসহ তাদের জোট এই দুর্গাপূজাকে ঘিরে রাজনীতি ও ষড়যন্ত্র করছে।

রবিবার রাত ৮টায় নোয়াখালী জেলা শহর মাইজদী সোনাপুরসহ বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন। 

কেন্দ্রীয় ছাত্রদলের সাধারণ সম্পাদক বলেন, জগন্নাথে লাকড়ি ও ইট ব্যবহার করে পরিকল্পিতভাবে ষড়যন্ত্র চলছে। 

তিনি বলেন, তারেক রহমানের নির্দেশে সারা দেশে সুন্দরভাবে পূজা উদযাপন হচ্ছে। কোথাও কোনো সমস্য হয়নি। বর্তমানে এই সরকারের নেতৃত্বে দেশ এগিয়ে যাচ্ছে। কিন্তু একটি মহল ষড়যন্ত্র করেই যাচ্ছে। 

এই সময় তিনি বিভিন্ন মন্দিরে ফল সামগ্রী উপহার হিসেবে দেন।