বগুড়ায় ছুরিকাঘাতে যুবক আহত

বগুড়ায় ছুরিকাঘাতে যুবক আহত

প্রতিকি ছবি

 

 

বগুড়ার ধুনটের পূজামণ্ডপ এলাকায় ছুরিকাঘাতে তুলসী রায় বাগদি (৩৫) নামের এক যুবক গুরুতর আহত হয়েছেন। পরে তাকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল হাসপাতের আইসিইউতে ভর্তি করা হয়েছে।

 

রবিবার (১৮ অক্টোবর) রাতে ধুনট সদর ইউনিয়নের কুঠিবাড়ি দুর্গাপূজা মণ্ডপসংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে। আহত তুলসী রায় বাগদি ধুনট সদরের কুঠিবাড়ি এলাকার বাদল রায় বাগদির ছেলে।

জানা গেছে, তুলসী রায় বাগদির সঙ্গে প্রতিবেশী বাবু রায় বাগদির দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। এরই জের ধরে রবিবার রাতে কুঠিবাড়ি গ্রামের দুর্গাপূজা মণ্ডপ এলাকায় পুন্না চাঁন্দ রায় বাগদির ছেলে বাবু রায় ধারালো ছুরি দিয়ে তুলসী রায়কে শরীরের বিভিন্ন জায়গায় আঘাত করেন। তার উপর্যুপরি ছুরিকাঘাতে তুলসী রায় গুরুতর আহত হয়। পরে স্থানীয় লোকজন তাকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে দ্রুত ধুনট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর শারীরিক অবস্থার অবনতি হলে তাঁর উন্নত চিকিৎসার জন্য বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। 

ধুনট থানার অফিসার ইনচার্জ (ওসি) আতিকুল ইসলাম বলেন, সাংবাদ পেয়ে তাৎক্ষণিক ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। ঘটনার তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।