নাটোরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে মেডিকেল ক্যাম্প
সংগৃহীত
দুর্গাপূজা উপলক্ষে নাটোর জেলার সিংড়া উপজেলায় দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার সিংড়া উপজেলার দমদমা দত্তপাড়া দুর্গা মন্দির কমিটির আয়োজনে এ ক্যাম্প অনুষ্ঠিত হয়।
ক্যাম্পে ডায়াবেটিস ও মেডিসিন বিশেষজ্ঞ ডা. শান্তনু কুমার সাহা, ডা. রওশন আরা, ডা. বর্ণালী তালুকদার, ডা. রাজেশ কুমার প্রমুখ চিকিৎসক দুই হাজারের অধিক রোগীকে ব্যবস্থাপত্র প্রদান করেন। এছাড়া বিনামূল্যে প্রায় পাঁচলাখ টাকা মূল্যমানের ওষুধ প্রদান করা হয়।
ফ্রি মেডিকেল ক্যাম্পের উদ্যোক্তা ডা. শান্তনু কুমার সাহা জানান, শারদীয় দুর্গাপূজার নবমীতে প্রতিবছর এ মেডিকেল ক্যাম্প আয়োজন করা হয়।