মাদারীপুরে হেরোইন ইয়াবাসহ গ্রেপ্তার ৩

মাদারীপুরে হেরোইন ইয়াবাসহ গ্রেপ্তার ৩

প্রতীকী ছবি

মাদারীপুরের শিবচর ও সদর উপজেলায় পৃথক অভিযান চালিয়ে ৬০০ ইয়াবা ও ১০ গ্রাম হেরোইন উদ্ধার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। এ ঘটনায় তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে।

গতকাল বুধবার সকালে জেলা পুলিশের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন শিবচর উপজেলার গুয়াতলা বাহেরচর এলাকার লিখন খান, মাদারীপুর সদর উপজেলার পশ্চিম রাস্তি এলাকার রতন মণ্ডল ও সজিব মোল্লা। বিজ্ঞপ্তিতে বলা হয়, গত মঙ্গলবার রাতে শিবচর উপজেলার গুয়াতলা বাহেরচর এলাকায় শিবচর নন্দকুমার মডেল ইনস্টিটিউশনের মাঠে তপু হাওলাদারের গাড়ির গ্যারেজের সামনে অভিযান চালানো হয়।

এ সময় লিখন খানের কাছ থেকে ৬০০টি ইয়াবা বড়ি জব্দ করা হয়।

তিনি ওই এলাকার লিটন খানের ছেলে। একই রাতে মাদারীপুর সদর উপজেলার পশ্চিম রাস্তি সর্বজনীন দুর্গামন্দির এলাকা থেকে ১০ গ্রাম হেরোইনসহ রতন মণ্ডল ও সজিব মোল্লাকে গ্রেপ্তার করা হয়।