প্রটোকল ভেঙে জনগণের সঙ্গে কুশল বিনিময় করলেন প্রধানমন্ত্রী
ছবি: সংগৃহীত
মোংলা বন্দরের জেটি ও বিশেষ অর্থনৈতিক অঞ্চলের সব কার্যক্রম সরেজমিনে ঘুরে পর্যবেক্ষণ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এ সময় তিনি প্রটোকল ভেঙে গাড়ি থেকে নেমে জনগণের সঙ্গে কুশল বিনিময় করেন।
বৃহস্পতিবার বিকেল সাড়ে ৩টার দিকে বন্দর জেটিতে প্রবেশ করেন প্রধানমন্ত্রী। তিনি প্রায় ৫০ মিনিট মোংলা বন্দর এলাকা পরির্দশন করেন।
এরপর সোয়া ৪টার দিকে জেটি থেকে বের হয়ে বেজার বিশেষ অর্থনৈতিক অঞ্চলের দিকে রওয়ানা হন। এ সময়ে পথে দলীয় নেতাকর্মীদের টানে প্রটোকল ভেঙে গাড়ি থেকে নেমে জনগণের সঙ্গে মিশে যান প্রধানমন্ত্রী। তিনি হাত নেড়ে সবাইকে শুভেচ্ছা জানান এবং কয়েকজনের সঙ্গে কুশল বিনিময় করেন।
প্রধানমন্ত্রীর মোংলা বন্দর ও বেজার বিশেষ অর্থনৈতিক অঞ্চল পরিদর্শনের সময় পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ড. শেখ ফরিদুল ইসলাম, বন্দর কর্তৃপক্ষের ঊর্ধ্বতন কর্মকর্তা ও নৌপরিবহন মন্ত্রণালয়ের প্রতিনিধিরা তার সঙ্গে ছিলেন।