ভারতে করোনায় মৃত্যুর সংখ্যা ১ লাখ ছাড়াল
প্রতীকী ছবি
ভারতে করোনায় মৃতের সংখ্যা ১ লাখের গণ্ডি ছাড়িয়ে গেছে। সেইসঙ্গে কোভিড আক্রান্ত রোগীর সংখ্যাও ৬৪ লাখ অতিক্রম করেছে। এছাড়া দেশটিতে ৫৪ লাখের ওপর বেশি রোগী সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন।
ভারতের কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রণালয়ের দেয়া শেষ আপডেট তথ্য (শুক্রবার সকাল ৮টা) অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় দেশটিতে নতুন করে করোনা শনাক্ত ৮১ হাজার ৪৮৪ জন। সব মিলিয়ে আক্রান্তের সংখ্যা ৬৩ লাখ ৯৪ হাজার ৬৮। মৃতের সংখ্যা বেড়ে হয় ৯৯ হাজার ৭৭৩।
তবে শনিবার সকাল সাড়ে ৯টা পর্যন্ত ওয়ার্ল্ডোমিটারসের তথ্য অনুযায়ী, ভারতে এখন পর্যন্ত ১ লাখ ৮৭৫ জন কোভিড রোগীর মৃত্যু হয়েছে। মোট আক্রান্ত ৬৪ লাখ ৭১ হাজার ৯৩৪ জন। সুস্থ হয়েছেন ৫৪ লাখ ২৫ হাজার ৭৭ জন।
সূত্র: টাইমস অব ইন্ডিয়া।