রিয়াদ বিমানবন্দরে লাগেজ হারানো যাত্রীদের জন্য দূতাবাসের জরুরি বার্তা

রিয়াদ বিমানবন্দরে লাগেজ হারানো যাত্রীদের জন্য দূতাবাসের জরুরি বার্তা

সংগৃহীত ছবি

সৌদি আরবের রিয়াদের কিং খালেদ আন্তর্জাতিক বিমানবন্দরে দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত সৌদি এয়ারলাইনসের যেসব যাত্রী এখনো তাঁদের লাগেজ ফেরত পাননি, তাঁদের অনলাইনে হারানো লাগেজের অভিযোগ জমা দেওয়ার অনুরোধ জানিয়েছে বাংলাদেশ দূতাবাস।

বৃহস্পতিবার (২২ অক্টোবর) প্রকাশিত এক জরুরি বিজ্ঞপ্তিতে রিয়াদে অবস্থিত বাংলাদেশ দূতাবাস এ অনুরোধ জানায়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ১০ অক্টোবরের দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত সৌদি এয়ারলাইনসের যেসব যাত্রী এখনো তাঁদের লাগেজ ফিরে পাননি, তাঁরা এয়ারলাইনসটির নির্ধারিত অনলাইন প্ল্যাটফর্মে প্রবেশ করে ‘লস্ট ব্যাগেজ ক্লেম’ বা হারানো লাগেজের অভিযোগ দাখিল করতে পারবেন।

এ ক্ষেত্রে সংশ্লিষ্ট যাত্রীদের অনলাইনে প্রয়োজনীয় তথ্য দিয়ে অভিযোগ জমা দেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।

দূতাবাস আরও জানিয়েছে, ওই দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত অন্যান্য এয়ারলাইনসের যাত্রীদের লাগেজসংক্রান্ত তথ্য পাওয়া গেলে তা যথাসময়ে জানানো হবে।