ইমাজ উদ্দিন মন্ডলের বোনের মৃত্যুতে জামায়াতের শোক

ইমাজ উদ্দিন মন্ডলের বোনের মৃত্যুতে জামায়াতের শোক

ফাইল ছবি

বাংলাদেশ জামায়াতে ইসলামী রাজশাহী মহানগরীর সেক্রেটারি ইমাজ উদ্দিন মন্ডলের মেজ বোন মমতাজ বেগম (৮২) ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। শনিবার ভোর সাড়ে ৫টার দিকে বার্ধক্যজনিত কারণে তাঁর মৃত্যু হয়।

তাঁর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামী রাজশাহী মহানগরীর নেতৃবৃন্দ। মহানগরী জামায়াতের পক্ষ থেকে শোক প্রকাশ করেন দলটির নায়েবে আমীর অধ্যক্ষ সিদ্দিক হোসাইন, নায়েবে আমীর অ্যাডভোকেট আবু মোহাম্মদ সেলিম এবং ডা. মোহাম্মদ জাহাঙ্গীর।

শোকবার্তায় নেতৃবৃন্দ মরহুমার রুহের মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান। তাঁরা মহান আল্লাহর কাছে মরহুমাকে জান্নাতুল ফেরদৌস নসিব করার পাশাপাশি তাঁর পরিবারকে এ শোক সহ্য করার শক্তি দেওয়ার প্রার্থনা করেন।

মৃত্যুকালে মমতাজ বেগম এক ছেলে, এক মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। এর আগে তাঁর স্বামী জহির উদ্দীন ও এক ছেলে ইন্তেকাল করেন।