ডাক ও টেলিযোগাযোগ বিভাগের নতুন সচিবের দায়িত্ব গ্রহণ
সংগৃহীত
ডাক ও টেলিযোগাযোগ বিভাগের নতুন সচিব হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন ড. মো. কামরুজ্জামান, এনডিসি। ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তিমন্ত্রী ফকির মাহবুব আনাম তাকে মন্ত্রণালয়ে স্বাগত জানান।
ড. মো. কামরুজ্জামান বাংলাদেশ সিভিল সার্ভিসের (বিসিএস) প্রশাসন ক্যাডারের ১৭তম ব্যাচের কর্মকর্তা। ১৮ অক্টোবর জনপ্রশাসন মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনের মাধ্যমে তাকে ডাক ও টেলিযোগাযোগ বিভাগের সচিব হিসেবে দায়িত্ব দেয়া হয়।
এর আগে তিনি জাতীয় উন্নয়ন প্রশাসন একাডেমির (নাডা) রেক্টর (সচিব) হিসেবে দায়িত্ব পালন করেন। গত ১ ফেব্রুয়ারি তিনি নাডার রেক্টর হিসেবে যোগ দেন। গত ২৯ জানুয়ারি তিনি সরকারের সচিব পদে পদোন্নতি লাভ করেন।
ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ের প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, নতুন সচিবের দায়িত্ব পালনের মধ্য দিয়ে ডাক ও টেলিযোগাযোগ বিভাগের কার্যক্রম আরো গতিশীল হবে বলে প্রত্যাশা করা হচ্ছে।