বরগুনায় জেলা রাজস্ব বিষয়ক কমিটি সভা অনুষ্ঠিত

বরগুনায় জেলা রাজস্ব বিষয়ক কমিটি সভা অনুষ্ঠিত

সংগৃহীত

খাসজমি বন্দোবস্ত, ভুমিহীন ও গৃহহীন  পরিবারের পুনর্বাসন ও নামজারী সংক্রান্ত অগ্রগতি নিয়ে বরগুনায় জেলা রাজস্ব বিষয়ক কমিটির এক সভা অনুষ্ঠিত হয়েছে।

রোববার বেলা ১১টায় জেলা প্রশাসনের আয়োজনে জেলা প্রশাসক কার্যালয়ের সুবর্ণ জয়ন্তী মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়।

জেলা প্রশাসক তাছলিমা আক্তারের সভাপতিত্বে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) অনিমেষ বিশ্বাস, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট সজল চন্দ্র শীল, সহকারী পুলিশ সুপার ইশতিয়াক আহমেদ, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. শাহ আজিজ, বরগুনা প্রেসক্লাবের সভাপতি মো. হাফিজুর রহমান, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ পরিচালক বদরুল আলম, মহিলা বিষয়ক কর্মকর্তা রূপ কুমার পাল এসময় উপস্থিত ছিলেন।

সভায় নদীরক্ষা কমিটি, জেলা খাস জমি বন্দোবস্ত কমিটি,ভূমিহীন ও গৃহহীন পরিবারের পূর্নবাসন কমিটি ও নামজারী সংক্রান্ত কমিটির নেতৃবৃন্দের উদ্যোগে উপজেলা নির্বাহী কর্মকর্তাদের নিয়ে মাসে একটি আশ্রায়ন  প্রকল্প  পরিদর্শনের  বিষয়েও সিদ্ধান্ত হয়েছে। এছাড়াও ভূমি অফিসগুলোর ওয়েবসাইট হালনাগাদ করার সিদ্ধান্ত গ্রহণ করা হয়।