বিশ্বে করোনা আক্রান্তের সংখ্যা সাড়ে ৩ কোটি ছাড়াল

বিশ্বে করোনা আক্রান্তের সংখ্যা সাড়ে ৩ কোটি ছাড়াল

ফাইল ছবি

জন্স হপকিন্স বিশ্ববিদ্যালয়ের (জেএইচইউ) তথ্য অনুযায়ী, সোমবার সকাল পর্যন্ত বিশ্বব্যাপী করোনাভাইরাস আক্রান্ত রোগীর সংখ্যা ৩ কোটি ৫০ লাখ ৭০ হাজার ২১৮ জনে পৌঁছেছে।

জেএইচইউর তথ্য অনুসারে, এ পর্যন্ত কোভিড-১৯ আক্রান্ত হয়ে মারা গেছেন ১০ লাখ ৩৪ হাজার ৮১৮ জন। এছাড়া সুস্থ হয়েছেন ২ কোটি ৪৪ লাখের বেশি মানুষ।

সবচেয়ে ক্ষতিগ্রস্ত যুক্তরাষ্ট্রে এ পর্যন্ত ৭৪ লাখের বেশি করোনা আক্রান্ত রোগী শনাক্ত হয়েছে এবং মৃতের সংখ্যা পৌঁছেছে ২ লাখ ৯ হাজার ৮১০ জনে। সুস্থ হয়েছেন ২৮ লাখেরও বেশি মানুষ।

সবচেয়ে বেশি আক্রান্ত দেশের তালিকায় দ্বিতীয় অবস্থানে রয়েছে ভারত। দক্ষিণ এশিয়ার এ দেশটিতে করোনা রোগীর সংখ্যা ৬৫ লাখ ছাড়িয়েছে এবং মারা গেছেন এক লাখ ৭৮২ জন। সুস্থ হয়েছেন ৫৪ লাখের বেশি মানুষ।

ক্ষতিগ্রস্ত দেশের তালিকায় তৃতীয় অবস্থানে রয়েছে ব্রাজিল। এ পর্যন্ত দেশটিতে আক্রান্ত হয়েছেন ৪৯ লাখের বেশি এবং মৃত্যু হয়েছে এক লাখ ৪৬ হাজারের বেশি মানুষ। সুস্থ হয়েছেন ৪৩ লাখের বেশি রোগী।