ডিএমপির মতিঝিল বিভাগের অভিযানে গ্রেফতার ৮৮

ডিএমপির মতিঝিল বিভাগের অভিযানে গ্রেফতার ৮৮

ফাইল ছবি

ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) মতিঝিল বিভাগের বিভিন্ন অপরাধপ্রবণ এলাকায় অভিযান চালিয়ে বিভিন্ন অপরাধে জড়িত ৮৮ জনকে গ্রেফতার করা হয়েছে।

সোমবার (২৬ অক্টোবর) মতিঝিল বিভাগের আওতাধীন বিভিন্ন থানার অপরাধপ্রবণ এলাকায় অভিযান চালিয়ে তাঁদের গ্রেফতার করা হয়।

মতিঝিল বিভাগ সূত্রে জানা গেছে, গ্রেফতার ব্যক্তিদের মধ্যে মতিঝিল থানার ৮ জন, পল্টন থানার ৪৭ জন, সবুজবাগ থানার ৪ জন, খিলগাঁও থানার ১০ জন, রামপুরা থানার ১ জন, শাহজাহানপুর থানার ১৪ জন এবং মুগদা থানার ৪ জন রয়েছেন।

গ্রেফতার ব্যক্তিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হয়েছে।