রেসিপি : রূপচাঁদা মাছের কোফতা

রেসিপি : রূপচাঁদা মাছের কোফতা

ছবিঃ সংগৃহীত।

একই ধরনের মাছের ঝোল খেতে খেতে একঘেয়েমি লাগলে স্বাদে আনতে পারেন ভিন্নতা।রূপচাঁদা মাছ দিয়ে তৈরি কোফতা হতে পারে ভাতের সঙ্গে দারুণ এক পদ। নরম মাছের মাংস, আলু ও মশলার মিশ্রণে তৈরি কোফতা হালকা ভেজে মশলাদার ঝোলে রান্না করলেই তৈরি হবে সুস্বাদু এই খাবার।

উপকরণ: কাঁটা বেছে নেওয়া রূপচাঁদা মাছের মাংস ২৫০ গ্রাম, একটি ছোট সেদ্ধ আলু, একটি ছোট পেঁয়াজ কুচি, এক চা চামচ আদা-রসুন বাটা, এক থেকে দুই টেবিল চামচ বেসন, হলুদ ও মরিচ গুঁড়ো, স্বাদমতো লবণ এবং পরিমাণমতো তেল।

ঝোলের জন্য: দুই টেবিল চামচ পেঁয়াজ বাটা, দুই টেবিল চামচ টমেটো বাটা, এক চা চামচ জিরে গুঁড়ো এবং এক-চতুর্থাংশ চা চামচ গরম মশলা।

প্রণালি: প্রথমে মাছ সেদ্ধ করে ভালোভাবে সব কাঁটা বেছে মাংস আলাদা করে নিন। এবার মাছের মাংসের সঙ্গে সেদ্ধ আলু, পেঁয়াজ কুচি, বেসন, হলুদ, মরিচ গুঁড়ো ও লবণ মিশিয়ে মেখে নিন। মিশ্রণ থেকে ছোট ছোট বল তৈরি করে অল্প তেলে সোনালি করে ভেজে তুলে রাখুন।

অন্য পাত্রে তেল গরম করে পেঁয়াজ বাটা ও টমেটো বাটা কষিয়ে নিন। এরপর জিরে গুঁড়ো, হলুদ, লঙ্কা গুঁড়ো ও লবণ দিয়ে মশলা ভালোভাবে কষিয়ে পরিমাণমতো পানি দিন। ঝোল ফুটে উঠলে ভাজা কোফতাগুলো দিয়ে পাঁচ মিনিট রান্না করুন। শেষে গরম মশলা ছড়িয়ে নামিয়ে নিন। গরম ভাতের সঙ্গে পরিবেশন করুন সুস্বাদু রূপচাঁদা মাছের কোফতা।