বিশ্বকাপের আগে ফেরা হচ্ছে না বাটলারের
সংগৃহীত ছবি
চলতি বছরের সেপ্টেম্বরে শ্রীলঙ্কার বিপক্ষে হেডিংলিতে ব্যাটিং করার সময় বাঁ পায়ের হ্যামস্ট্রিংয়ে চোট পান ইংল্যান্ডের সাবেক অধিনায়ক জস বাটলার। পরে চিকিৎসকদের পরামর্শে তার অস্ত্রোপচার করানো হয়। এতে পাকিস্তানের অনুষ্ঠিত ত্রিদেশীয় ওয়ানডে সিরিজ থেকে ছিটকে যান তিনি।
এমন পরিস্থিতিতে বাম হ্যামস্ট্রিংয়ের অস্ত্রোপচারের পর তিনি দ্রুত মাঠে ফেরার জন্য কোনো তাড়াহুড়ো নেই বলে জানান তিনি। বাটলার জানান, আগামী বছরের মাসের আগে হয়তো তাকে আর ইংল্যান্ডের জার্সিতে কোনো আন্তর্জাতিক ম্যাচে দেখা যাবে না। এর পরের মাসে দক্ষিণ আফ্রিকা, নামিবিয়া ও জিম্বাবুয়েতে ওয়ানডে বিশ্বকাপ অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।
বাটলার নিশ্চিত করেছেন, তার পুনর্বাসন প্রক্রিয়ায় অন্তত ১২ সপ্তাহ চলবে। এর ফলে তিনি জানুয়ারি মাসে দক্ষিণ আফ্রিকায় ইংল্যান্ডের তিনটি ওয়ানডে ম্যাচে খেলতে পারবেন না। কারণ সেই সময়টি তার ফেরার জন্য অনেক দ্রুত হয়ে যাবে। এর পরিবর্তে, তিনি ‘এসএ২০’ টুর্নামেন্টের মাধ্যমে মাঠে ফেরার লক্ষ্য নির্ধারণ করেছেন।
‘এসএ২০’-এর পাশাপাশি বাটলার গুজরাট টাইটানসের হয়ে টানা ১২তম আইপিএল মৌসুমে অংশ নিতে যাচ্ছেন। ১৫ নভেম্বর, ২০২৬-এর সময়সীমার আগেই ফ্র্যাঞ্চাইজিটি তাকে দলে ধরে রাখার বিষয়টি নিশ্চিত করবে বলে আশা করা হচ্ছে। ইংল্যান্ড এবং ভারতের ক্রিকেট বোর্ডের মধ্যকার সমঝোতা অনুযায়ী, ইংলিশ ক্রিকেটাররা পুরো আইপিএল মৌসুমজুড়ে খেলার সুযোগ পাবেন, যা ২০২৭ সালের মে মাসের শেষ পর্যন্ত চলতে পারে।
তবে এই চুক্তির কারণে সময়সূচি নিয়ে জটিলতা তৈরি হয়েছে। আইপিএলে ব্যস্ততার কারণে বাটলার হয়তো আগামী বছরের মে মাসে পাকিস্তানের বিপক্ষে ইংল্যান্ডের পাঁচ ম্যাচের ওয়ানডে সিরিজে অংশ নিতে পারবেন না। এর আগে ২০২৪ সালের আইপিএল মৌসুমেও তিনি বাম হ্যামস্ট্রিংয়ের সমস্যায় ভুগেছিলেন। ইংল্যান্ডের সাথে তার কেন্দ্রীয় চুক্তিটি ২০২৭ সালের ৩০ সেপ্টেম্বর পর্যন্ত কার্যকর রয়েছে।
২০২৭ সালের মাঝামাঝি পর্যন্ত ইংল্যান্ডের হোয়াইট-বল ক্রিকেটের সূচি অত্যন্ত ঠাসা। গ্রীষ্মের মাঝামাঝি সময়ে ‘দ্য অ্যাশেজ’ এবং ‘দ্য হান্ড্রেড’ টুর্নামেন্টের আধিপত্য থাকায়, বাটলারের শারীরিক সুস্থতা দ্রুত ফিরে এলেও আন্তর্জাতিক ক্রিকেটে তার ফেরার জন্য খুব কম সুযোগই অবশিষ্ট থাকে।
২০২৭ সালের সেপ্টেম্বর মাসে নিউজিল্যান্ডের বিপক্ষে তিনটি টি-টোয়েন্টি ও পাঁচটি ওয়ানডে সিরিজের আগে বাটলারকে ইংল্যান্ডের জার্সিতে আর দেখা যাবে না।