কক্সবাজারে বন্য হাতির আক্রমণে কৃষকের মৃত্যু

কক্সবাজারে বন্য হাতির আক্রমণে কৃষকের মৃত্যু

প্রতিকী ছবি

কক্সবাজারের রামু উপজেলা বন্য হাতির আক্রমণে মো. আব্দুর রশিদ প্রকাশ কুইল্লা (৫৮) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে। তিনি ঈদগড় ইউনিয়নের উত্তর চরপাড়া মুক্তাতলী এলাকার বাসিন্দা।  

বৃহস্পতিবার সকালে ঈদগড়ের কেলাঘোনা নামক স্থানে ধান ক্ষেত থেকে তার মরদেহ উদ্ধার করা হয়েছে।  

ইউনিয়নের আনসার ভিডিপি কমান্ডার জাফর ইকবাল বলেন, ধান ক্ষেতে পাহারা দেওয়ার সময় একদল বন্য হতি আক্রমণ করলে ঘটনাস্থলে তার মৃত্যু হয়েছে।

ঈদগড় পুলিশ ফাঁড়ির তদন্ত কর্মকর্তা খোরশেদ আলম জানিয়েছেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করেছে।