জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের প্রধান প্রকৌশলী হিসেবে দায়িত্ব নিলেন জামানুর

জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের প্রধান প্রকৌশলী হিসেবে দায়িত্ব নিলেন জামানুর

ছবি সংগৃহীত।

জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের প্রধান প্রকৌশলীর দায়িত্ব (রুটিন দায়িত্ব) পেয়েছেন প্রতিষ্ঠানটির ভারপ্রাপ্ত অতিরিক্ত প্রধান প্রকৌশলী (পূর্ত) মো. জামানুর রহমান।

তাকে এই নিয়োগ দিয়ে বুধবার (২৮ অক্টোবর) স্থানীয় সরকার বিভাগ থেকে অফিস আদেশ জারি করা হয়েছে। তার মূল পদ নির্বাহী প্রকৌশলী। তার বাড়ি কুষ্টিয়া জেলায়।

জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর (ডিপিএইচই) দেশের মানুষের জন্য নিরাপদ পানি সরবরাহ ও স্বাস্থ্যসম্মত স্যানিটেশন ব্যবস্থা নিশ্চিত করতে কাজ করে।

অধিদপ্তরটি গ্রাম ও শহরের বিভিন্ন এলাকায় গভীর নলকূপ স্থাপন, পানি সরবরাহ অবকাঠামো নির্মাণ, পানির গুণগত মান পরীক্ষা, পয়োনিষ্কাশন ও স্বাস্থ্যসম্মত শৌচাগার স্থাপন এবং আর্সেনিকমুক্ত নিরাপদ পানির ব্যবস্থা করতে বিভিন্ন উন্নয়ন প্রকল্প বাস্তবায়ন করে।

বিশেষ করে গ্রামীণ জনগোষ্ঠী, দুর্গম এলাকা ও প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের কাছে নিরাপদ পানি ও স্যানিটেশন সুবিধা পৌঁছে দেওয়াই এর অন্যতম প্রধান দায়িত্ব।