চন্দরপলকে ফিরিয়ে দিনের প্রথম সাফল্য এনে দিলেন শরীফুল

চন্দরপলকে ফিরিয়ে দিনের প্রথম সাফল্য এনে দিলেন শরীফুল

সংগৃহীত ছবি

ফিফটি ছুঁয়ে ওয়েস্ট ইন্ডিজকে বড় কিছুর আশা দেখাচ্ছিলেন তেজনারায়ণ চন্দরপল। তবে সেটা হতে দিলেন না শরীফুল ইসলাম।

 

মিরপুর টেস্টে আজ তৃতীয় দিনের ১১তম ওভারে বাংলাদেশকে সাফল্য এনে দিলেন শরীফুল। দ্বিতীয় স্লিপে নাজমুল হোসেন শান্তর ক্যাচ বানিয়ে ফেরালেন চন্দরপলকে (৫৬)। 

জাস্টিন গ্রিভসকে নিয়ে আগের দিনের শেষ বিকেল দারুণভাবে সামাল দিয়েছিলেন চন্দরপল। তবে আজ বেশি দূর এগোতে পারলেন না।

 

দুজনের ৬৫ রানের জুটি ভাঙার পর ব্যাটিংয়ে নেমেছেন ওয়েস্ট ইন্ডিজ অধিনায়ক রোস্টন চেজ। 

এ প্রতিবেদন লেখা পর্যন্ত ৬১ ওভার শেষে ৫ উইকেটে ১৭৩ রান তুলেছে ওয়েস্ট ইন্ডিজ। প্রথম ইনিংসে বাংলাদেশের চেয়ে তারা এখনো ৯৯ রানে পিছিয়ে। 

এক প্রান্ত থেকে শরীফুল, আরেক প্রান্ত থেকে তাইজুল ইসলাম বোলিং করে যাচ্ছেন।