সাতক্ষীরায় যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকীতে দুস্থদের মধ্যে খাবার বিতরণ

সাতক্ষীরায় যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকীতে দুস্থদের মধ্যে খাবার বিতরণ

সংগৃহীত

সাতক্ষীরা জেলায় জাতীয়তাবাদী যুবদলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দুস্থদের মধ্যে খাবার বিতরণ করা হয়েছে।

বৃহস্পতিবার দুপুরে সাতক্ষীরা শহরের মাওয়া চাইনিজ চত্বরে জেলা যুবদলের উদ্যোগে এ কর্মসূচি পালিত হয়।

জেলা যুবদলের সভাপতি হাফিজুর রহমান মুকুলের সভাপতিত্বে এ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সাতক্ষীরা জেলা বিএনপির সদস্য সচিব আবু জাহিদ ডাবলু।
জেলা যুবদলের সাধারণ সম্পাদক শফিকুল আলম বাবুর সঞ্চালনায় এ অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন জেলা বিএনপির সিনিয়র যুগ্ম-আহ্বায়ক আবুল হাসান হাদী, জেলা যুবদলের যুগ্ম-সম্পাদক মমতাজুল ইসলাম চন্দন প্রমুখ।

এ কর্মসূচিতে শতাধিক দুস্থ ব্যক্তির মধ্যে খাবার বিতরণ করা হয়।
এ সময় জেলা যুবদলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।