সাতক্ষীরায় কোস্ট গার্ডের অভিযানে ফেন্সিডিল ও ভারতীয় ঔষধ জব্দ।
ফাইল ছবি
সাতক্ষীরার শ্যামনগরে অভিযান চালিয়ে ১৪ বোতল ফেন্সিডিল এবং শুল্ক ফাঁকি দিয়ে আনা বিপুল পরিমাণ ভারতীয় ঔষধ জব্দ করেছে বাংলাদেশ কোস্ট গার্ড।
শুক্রবার (৩০ অক্টোবর ২০২৬) বিকেলে কোস্ট গার্ড পশ্চিম জোন থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
কোস্ট গার্ড জানায়, গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার দিবাগত রাত দুইটার দিকে কোস্ট গার্ড স্টেশন কৈখালীর একটি দল শ্যামনগর উপজেলার যাদবপুর বাজারসংলগ্ন এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে। এ সময় ওই এলাকা থেকে পরিত্যক্ত অবস্থায় প্রায় ১ লাখ ৩২ হাজার টাকা মূল্যের ১৪ বোতল ফেন্সিডিল ও চোরাচালানের মাধ্যমে আনা ভারতীয় বিভিন্ন ঔষধ জব্দ করা হয়।
কোস্ট গার্ড পশ্চিম জোনের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট মো. আবুল কাশেম স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, জব্দকৃত মাদক ও ঔষধের বিষয়ে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে। এছাড়া মাদকপাচার ও চোরাচালান রোধে কোস্ট গার্ডের এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।