ইথিওপিয়ায় আশ্রয়শিবিরে ড্রোন হামলা, শিশুসহ নিহত ১৪

ইথিওপিয়ায় আশ্রয়শিবিরে ড্রোন হামলা, শিশুসহ নিহত ১৪

সংগৃহীত

ইথিওপিয়ার আমহারা অঞ্চলে বাস্তুচ্যুত মানুষের একটি আশ্রয়শিবিরে বৃহস্পতিবার একাধিক ড্রোন হামলায় শিশুসহ অন্তত ১৪ জন নিহত হয়েছেন।

রাজধানী আদ্দিস আবাবা থেকে প্রায় ২৫০ মাইল উত্তর-পূর্বে এ হামলার ঘটনা ঘটে। তিনজন প্রত্যক্ষদর্শী শুক্রবার বার্তা সংস্থা এএফপিকে এ তথ্য জানিয়েছেন।

ইয়াসিন (ছদ্মনাম) নামে এক প্রত্যক্ষদর্শী বলেন, ‘পরপর চারটি ড্রোন হামলা চালানো হয়। বাস্তুচ্যুত মানুষের আশ্রয়শিবিরে আমরা ১৪ জনকে দাফন করেছি। চিকিৎসাধীন অবস্থায় আরও দুজনের মৃত্যু হয়েছে।’

নাম প্রকাশে অনিচ্ছুক ওই ব্যক্তি আরও জানান, হামলায় নিহতদের মধ্যে অন্তঃসত্ত্বা নারী ও শিশুরাও রয়েছে।