শরীয়তপুরে ফ্যামিলি কার্ডের খানা জরিপ কার্যক্রম উদ্বোধন
সংগৃহীত
শরীয়তপুর জেলার ভেদরগঞ্জ উপজেলার সখিপুর ইউনিয়নে ১, ৩, ৭ নং ওয়ার্ডে ফ্যামিলি কার্ড কর্মসূচির খানা তথ্য সংগ্রহের নিমিত্তে খানা জরিপ কার্যক্রম উদ্বোধন করা হয়েছে।
ভেদরগঞ্জ উপজেলা প্রশাসন ও সমাজসেবা কার্যালয়ের যৌথ আয়োজনে আজ রোববার বেলা ১১টায় এ কার্যক্রম উদ্বোধন করেন, শরীয়তপুর জেলা বিএনপির সভাপতি ও শরীয়তপুর-২ আসনের সংসদ সদস্য শফিকুর রহমান কিরন।
ভেদরগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আবু বক্কর সিদ্দিকের সভাপতিত্বে অনুষ্ঠিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো. সুজা উদ্দিন, সখিপুর থানা বিএনপির সাধারণ সম্পাদক মাজহারুল ইসলাম সরদার, বিএনপি নেতা কামরুল ইসলাম রাজিবসহ স্থানীয় জনপ্রতিনিধি, বিএনপি নেতৃবৃন্দ ও গন্যমান্য ব্যক্তিবর্গ।