কালিগঞ্জে ৪ কেজি গাঁজাসহ নারী আটক
ফাইল ছবি
সাতক্ষীরার কালিগঞ্জে ৪ কেজি গাঁজাসহ রাশিদা বেগম (৩৮) নামে এক নারীকে আটক করেছে পুলিশ। সোমবার (২ নভেম্বর) দুপুর ১২টার দিকে উপজেলার ধলবাড়িয়া ইউনিয়নের গোবিন্দপুর গ্রামে তাঁর বাড়িতে অভিযান চালিয়ে এসব গাঁজা উদ্ধার করা হয়।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে কালিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহিনুর রহমানের নির্দেশনায় উপপরিদর্শক সাব্বির হোসেনের নেতৃত্বে পুলিশের একটি দল অভিযান চালায়। এ সময় বাড়ির একটি পুরোনো ঘর থেকে ৪ কেজি গাঁজা উদ্ধার এবং রাশিদা বেগমকে আটক করা হয়। তিনি ওই গ্রামের জোহর আলীর স্ত্রী।
এ ঘটনায় থানার এক উপপরিদর্শক বাদী হয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করেছেন। কালিগঞ্জ থানার ওসি শাহিনুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, মাদকের বিরুদ্ধে পুলিশের অভিযান অব্যাহত থাকবে।