চকরিয়ায় ট্রেনের ধাক্কায় বৃদ্ধের মৃত্যু

চকরিয়ায় ট্রেনের ধাক্কায় বৃদ্ধের মৃত্যু

ফাইল ছবি।

কক্সবাজারের চকরিয়ায় ঢাকাগামী মহানগর এক্সপ্রেস ট্রেনের ধাক্কায় রশিদ আহমদ (৭৫) নামের এক বৃদ্ধ নিহত হয়েছেন।সোমবার দুপুরে চকরিয়া উপজেলার পহরচাঁদা ইউনিয়নের দুই নম্বর ওয়ার্ডের মোহছেনিয়া কাটা এলাকায় চট্টগ্রাম-কক্সবাজার রেললাইনে এই দুর্ঘটনা ঘটে। নিহত রশিদ আহমদ পহরচাঁদা দক্ষিণ পাড়ার মৃত সুলতান আহমদের পুত্র।

চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আরিফুর রহমান বলেন, ‘খবর পাওয়ার পর ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছিল।

পরিবারের আবেদনের পরিপ্রেক্ষিতে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে বরইতলী ইউনিয়নের সাবেক চেয়ারম্যান জহির উদ্দিন বাবর জানান, সকালে মেয়ের বাড়িতে যাওয়ার জন্য বাড়ি থেকে বের হন বৃদ্ধ রশিদ আহমদ। সে সময় তিনি একেবারে রেললাইন ঘেঁষে হাঁটছিলেন। শ্রবণ প্রতিবন্ধী হওয়ায় পেছন থেকে দ্রুতগতিতে আসা ট্রেনের হুইসেলের আওয়াজ শুনতে পাননি তিনি।

এর ফলে ট্রেনের ধাক্কায় অনেক দূরে ছিটকে পড়েন। এ সময় তার দেহ ছিন্ন-বিচ্ছিন্ন হয়ে ঘটনাস্থলেই তিনি মারা যান।