ফটিকছড়িতে এইচএসসি উত্তীর্ণ শিক্ষার্থীদের সংবর্ধনা
ছবি: সংগৃহীত
চট্টগ্রামের ফটিকছড়ি উত্তর উপজেলার হারুয়ালছড়ি কলেজে ২০২৬ সালের এইচএসসি পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের সংবর্ধনা দেওয়া হয়েছে।
চট্টগ্রামের ফটিকছড়ি উত্তর উপজেলার হারুয়ালছড়ি কলেজে ২০২৬ সালের এইচএসসি পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের সংবর্ধনা দেওয়া হয়েছে।
সোমবার (২ নভেম্বর) কলেজের হলরুমে এ সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন হারুয়ালছড়ি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. ইকবাল হোসেন চৌধুরী। কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ কামরুল হায়দারের সভাপতিত্বে এবং জয়নাল আবেদীনের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান আলোচক ছিলেন কলেজের গভর্নিং বডির সদস্য অধ্যাপক মুহাম্মদ শফিউর রহমান। বিশেষ অতিথি ছিলেন ডা. আব্দুর রহিম ও মুহাম্মদ হামিদ উল্লাহ সোহেল।
অনুষ্ঠানে বক্তব্য দেন বাহাদুর আলম, আমান উল্লাহ আমান, বাবলা দে, মোস্তফা মানিক ও উত্তীর্ণ শিক্ষার্থীরা।
বক্তারা বলেন, প্রত্যন্ত অঞ্চলে মানসম্মত শিক্ষা বিস্তারে হারুয়ালছড়ি কলেজ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। শিক্ষার্থীদের এ সাফল্য কলেজের শিক্ষক, অভিভাবক ও এলাকাবাসীর জন্য গর্বের বিষয়। ভবিষ্যতেও শিক্ষার্থীদের সাফল্যের এ ধারা অব্যাহত রাখতে সবাইকে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানান তারা।
অনুষ্ঠানে উত্তীর্ণ শিক্ষার্থীদের ফুলেল শুভেচ্ছা জানানো হয় এবং সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়। এ সময় কলেজের শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।