নাটোরে স্কাউটস্ নেতৃবৃন্দের মিলনমেলা

নাটোরে স্কাউটস্ নেতৃবৃন্দের মিলনমেলা

সংগৃহীত

নাটোর জেলায় বাংলাদেশ স্কাউটস্ নেতৃবৃন্দের মিলনমেলা অনুষ্ঠিত হয়েছে। সোমবার বিকেলে রাণী ভবানী রাজবাড়ির কমিউনিটি সেন্টারে এই পুর্নমিলনীর আয়োজন করা হয়।

রাজশাহী আঞ্চলিক স্কাউটসের আঞ্চলিক পরিচালক সম্পাদক মো. সাইফুল ইসলামের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে বক্তব্য রাখেন স্কাউটস্ রাজশাহী অঞ্চলের আঞ্চলিক উপ-কমিশনার কাহারুল ইসলাম জয় ও মাসুম বিল্লাহ মাহী এবং অন্যান্য নেতৃবৃন্দ।

অনুষ্ঠানে বক্তারা বলেন, স্কাউটস্ আন্দোলনের মাধ্যমে জীবন সুন্দর ও অর্থবহ হয়ে উঠে। সেবার পাশাপাশি বন্ধুত্ব সুদৃঢ় হয়। আগামীতে স্কাউটস্ কার্যক্রমকে সম্প্রসারিত করার মধ্য দিয়ে আমরা শান্তিময় পৃথিবী গড়তে চাই।

মিলনমেলায় স্কাউটসের এলটি, এএলটি এবং উডব্যাজার প্রশিক্ষণপ্রাপ্ত দুই শতাধিক নেতৃবৃন্দ অংশগ্রহণ এবং স্মৃতিচারণ করেন।

উল্লেখ্য, ‘আজকের কাব, আগামীর নেতৃত্ব’-এই প্রতিপাদ্য বিষয়ে বাংলাদেশ স্কাউটসের ছয়দিন ব্যাপী সপ্তম আঞ্চলিক কাব ক্যাম্পুরী নাটোরে অনুষ্ঠিত হচ্ছে। কাব ক্যাম্পুরীর অতিরিক্ত আয়োজন হিসেবে এ মিলনমেলা অনুষ্ঠিত হয়।