বোচাগঞ্জে ১৯৪ বস্তা সরকারি সার জব্দ
ছবি: সংগৃহীত
গোয়েন্দা তথ্যের ভিত্তিতে দিনাজপুরের বোচাগঞ্জের একই ইউনিয়নের দুটি বাড়ি থেকে ১৯৪ বস্তা সরকারি সার উদ্ধার করেছেন ভ্রাম্যমাণ আলতের ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মারুফ হাসান।
মঙ্গলবার দিবাগত রাত ১০টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে বোচাগঞ্জ উপজেলার ইশানীয়া ইউনিয়নের বর্থ ও উত্তর কৃষ্ণপুর গ্রামের দুটি বাড়িতে এই অভিযান চালানো হয়। এ সময় মো. নুরুল হকের ছেলে সার ব্যবসায়ী মো. মুক্তার আলমের বাড়ি থেকে ১৪০ বস্তা সার (টিএসপি, এমওপি, ডেপ, ইউরিয়া) জব্দ করা হয়। তবে অভিযুক্ত মুক্তার আলমকে বাড়িতে না পাওয়ায় নিয়মিত মামলা রুজু করতে উপজেলা কৃষি কর্মকর্তাকে নির্দেশ দেওয়া হয়েছে। এরপর মো. আবেদ আলির ছেলে মো. বেলাল হোসেনের বাড়িতে তল্লাশি চালিয়ে ৫৪ বস্তা সরকারি সার জব্দ করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালত তাকে ১৫ হাজার টাকা জরিমানা করেন।
উদ্ধার হওয়া এসব সার কৃষি অফিসে এনে সরকারি মূল্যে বিক্রয়ের পর অর্থ সরকারি কোষাগারে জমা দেওয়ার আদেশ দেন ম্যাজিস্ট্রেট মো. মারুফ হাসান