খামারবাড়ি থেকে মানিক মিয়া অ্যাভিনিউ স্বেচ্ছাসেবক দলের বৃক্ষরোপণ

খামারবাড়ি থেকে মানিক মিয়া অ্যাভিনিউ স্বেচ্ছাসেবক দলের বৃক্ষরোপণ

ছবি: সংগৃহীত

রাজধানীর খামারবাড়ি থেকে মানিক মিয়া অ্যাভিনিউ পর্যন্ত বৃক্ষরোপণ ও গাছের পরিচর্যা কর্মসূচি পালন করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল। বুধবার ‘ক্লিন ঢাকা, গ্রিন ঢাকা’ কর্মসূচির অংশ হিসেবে এ কার্যক্রম পরিচালনা করা হয়।

প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশনা বাস্তবায়নের অংশ হিসেবে আয়োজিত এ কর্মসূচিতে স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় ও স্থানীয় পর্যায়ের নেতাকর্মীরা অংশ নেন। এ সময় নির্ধারিত এলাকায় নতুন গাছ রোপণের পাশাপাশি আগে থেকে রোপণ করা গাছের পরিচর্যা করা হয়।

কর্মসূচিতে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সিনিয়র সহসভাপতি ইয়াছিন আলী, ১ নম্বর সহসভাপতি ফখরুল ইসলাম রবিন, সাংগঠনিক সম্পাদক নাজমুল হাসান, সহসভাপতি ডা. জাহেদুল কবীর, রফিকুল ইসলাম ও এম জি মাসুম রাসেল।

এ ছাড়া উপস্থিত ছিলেন যুগ্ম সম্পাদক সারোয়ার ভূঁইয়া রুবেল, সহসাধারণ সম্পাদক মাসুম ভূঁইয়া, সহসাংগঠনিক সম্পাদক কামাল আহমেদ আসাদ কোরাইশী, ইকবাল কবীর চাকলাদার ও মিজানুর রহমান, সহসাহিত্য ও প্রকাশনা বিষয়ক সম্পাদক রমিজ ইউ রাসেল, সহসমাজসেবা সম্পাদক ফয়সল আহমেদ খান পলাশ এবং নির্বাহী সদস্য মশিউর রহমান সোহান।

উত্তর স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক মহসিন সিদ্দিকী রনি, সিনিয়র সহসভাপতি লিটন মাহমুদ বাবু, যুগ্ম সম্পাদক চান মিয়া সরদার এবং দপ্তর সম্পাদক পদমর্যাদায় সহসভাপতি প্রকৌশলী মাহফুজসহ শেরেবাংলা নগর ও তেজগাঁও এলাকার বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরাও কর্মসূচিতে অংশ নেন।

কর্মসূচির সার্বিক তত্ত্বাবধানে ছিলেন কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের ১ নম্বর সহসভাপতি ও সাবেক ছাত্রনেতা ফখরুল ইসলাম রবিন।