রাঙ্গামাটিতে তথ্য অফিসের আয়োজনে নারী সমাবেশ
সংগৃহীত
রাঙ্গামাটি জেলায় কাপ্তাই উপজেলা তথ্য অফিসের আয়োজনে বর্তমান সরকারের নির্বাচনি ইশতেহারে বর্ণিত প্রতিশ্রুতি সহ ডেঙ্গু প্রতিরোধে বিশেষ কর্মসূচির অংশ হিসেবে প্রান্তিক জনগোষ্ঠীকে অবহিতকরণের লক্ষ্যে নারী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
বুধবার সকালে উপজেলার রাইখালী ইউনিয়নের কারিগরপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে বিষয় ভিত্তিক চলচ্চিত্র প্রদর্শন ও নারী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
এ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কাপ্তাই উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রায়হানুল ইসলাম।
কাপ্তাই উপজেলা সহকারী তথ্য কর্মকর্তা দেলোয়ার হোসেনের সভাপতিত্বে এ অনুষ্ঠানে উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা এনামুল হক হাজারি, কাপ্তাই প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ঝুলন দত্ত প্রমুখ উপস্থিত ছিলেন।
সমাবেশে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রায়হানুল ইসলাম বলেন, সরকারের ফ্যামিলি কার্ড কর্মসূচির আওতায় বর্তমানে তথ্য সংগ্রহের কাজ চলমান রয়েছে। এ ক্ষেত্রে সঠিক তথ্য দিয়ে সংশ্লিষ্টদের সহযোগিতা করতে হবে।
তিনি বলেন, ডেঙ্গু প্রতিরোধে শুধু প্রশাসনের উদ্যোগ যথেষ্ট নয়, এ জন্য সমাজের প্রত্যেককে সচেতন হতে হবে এবং সম্মিলিতভাবে এগিয়ে আসতে হবে। তিনি ডেঙ্গুর বিস্তার রোধে নিজেদের বাড়িঘর ও আশপাশের পরিবেশ পরিষ্কার-পরিচ্ছন্ন রাখার ওপর গুরুত্বারোপ করেন।
অনুষ্ঠানে নারী অংশগ্রহণকারীদের সরকারের বিভিন্ন প্রতিশ্রুতি, জনসচেতনতামূলক কার্যক্রম ও ডেঙ্গু প্রতিরোধের বিষয়ে অবহিত করা হয়। পাশাপাশি বিষয় ভিত্তিক চলচ্চিত্র প্রদর্শন করা হয়।
এ সমাবেশে শতাধিক নারী অংশগ্রহন করেন।