লবণ পানিতে গার্গল করলে যেসব উপকার পাবেন

লবণ পানিতে গার্গল করলে যেসব উপকার পাবেন

ফাইল ছবি।

কেবল কি গলা খুসখুস করলেই লবণ পানিতে গার্গল করবেন? বিশেষজ্ঞরা বলছে, ঠান্ডা-সর্দি ছাড়াও নিয়মিত লবণ পানি দিয়ে গার্গল করতে পারেন। এতে বেশ কয়েকটি উপকার পাবেন।

১.লবণ পানি মাউথওয়াশ হিসেবে দারুণ কার্যকর শ্বাসকে সতেজ করতে সাহায্য করে এটি। এছাড়া টুথব্রাশ পৌঁছাতে পারে না এমন জায়গাগুলোও পরিষ্কার করতে সহায়ক এই মাউথওয়াশ।

২.মুখে থাকা অনেক ব্যাকটেরিয়াকে মেরে ফেলে লবণ পানি। 

৩.ওরাল ক্যানসার ফাউন্ডেশনের মতে, কিছু মাউথওয়াশে উচ্চ অ্যালকোহল উপাদান থাকে যা মাড়ির জ্বালাপোড়ার কারণ হতে পারে। লবণ পানি মাউথওয়াশের নিরাপদ বিকল্প হতে পারে। এটি ব্যাকটেরিয়া দূর করে এবং মুখ পরিষ্কার রাখে।

৪.দাঁত তোলার মতো প্রক্রিয়ার পর লবণ পানিতে কুলি করে ফেললে দ্রুত নিরাময় হয়।

৫.২০১৯ সালের একটি গবেষণা বলছে, লবণাক্ত পানিতে গার্গল করলে সাধারণ ঠান্ডা থেকে দূরে থাকতে পারবেন। পাশাপাশি গলা ব্যথা ও খুসখুসের মতো সমস্যাতেও আরাম দেবে এই প্রক্রিয়া। 

৬.দাঁত ব্যথা শুরু হয়েছে হঠাৎ? রাতে চিকিৎসকের কাছে যাওয়াও হয়তো সম্ভব হচ্ছে না। এমন পরিস্থিতিতে লবণ পানি আপনাকে সাহায্য করতে পারেন। গার্গল করলে ব্যথা উপশম হবে।