শেয়ারহোল্ডারদের জন্য লভ্যাংশ ঘোষণা করেছে ফার্মা এইড
ফাইল ছবি
শেয়ারবাজারে তালিকাভুক্ত ফার্মা এইডসের পরিচালনা পর্ষদ শেয়ারহোল্ডারদের জন্য ৩৫ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করেছে। ২০২৬ সালের ৩০ জুন সমাপ্ত হিসাব বছরের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে এই লভ্যাংশ ঘোষনা করে কোম্পানির পর্ষদ।
বুধবার (৪ নভেম্বর) ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা গেছে, সমাপ্ত বছরে কোম্পানিটির শেয়ারপ্রতি মুনাফা (ইপিএস) হয়েছে ২৮ টাকা ৫ পয়সা। আগের বছরে একই সময়ে মুনাফা ছিল ২০ টাকা ৪৫ পয়সা। গত ৩০ জুন কোম্পানিটির শেয়ারপ্রতি নিট সম্পদমূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ১৬৩ টাকা ৩১ পয়সা।
কোম্পানির বার্ষিক সাধারণ সভা (এজিএম) আগামী ১৫ ডিসেম্বর সকাল সাড়ে ১১ টায় ডিজিটাল প্লাটফর্মে অনুষ্ঠিত হবে। লভ্যাংশ সংক্রান্ত রেকর্ড ডেট আগামী ২৫ নভেম্বর নির্ধারণ করা হয়েছে।