চ্যাটজিপিটিতে কেন বিনিয়োগ করল না অ্যাপল?
ছবি: সংগৃহীত
ওপেন এআইয়ের আলোচিত কৃত্রিম বুদ্ধিমত্তা চ্যাটজিপিটি। যারা আর্টিফিসিয়াল ইনটেলিজেন্স নিয়ে কাজ করেন তার এই মাধ্যম নিয়ে ওয়াকিবহাল। ওপেনএআই কোম্পানির এই এআই প্রোডাক্ট ইতিমধ্যে বিশ্বে সাড়া ফেলে দিয়েছে। সম্প্রতি ওপেনএআই কোম্পানিতে বিনিয়োগ করার কথা ছিল মার্কিন টেক জায়ান্ট অ্যাপলের। কিন্তু অ্যাপল সেই বিনিয়োগ থেকে সরে এসেছে।
ওয়াল স্ট্রিট জার্নালের এক প্রতিবেদনে এমনই দাবি করা হয়েছে। চ্যাটজিটিপি বাজারে আসার পর থেকেই ওপেনএআই নিয়ে উৎসাহ তৈরি হয়েছে টেক জায়ান্টদের মধ্যে। মাইক্রোসফট, এনভিডিয়ার মতো সংস্থা এতে বিনিয়োগ করতে আগ্রহী হচ্ছে।
অ্যাপলও ওই কোম্পানি বিনিয়োগ করার ব্যাপারে উদ্যোগী হয়েছিল। কিন্তু সম্প্রতি সেই বিনিয়োগ সংক্রান্ত আলোচনা থেকে অ্যাপল পিছিয়ে এসেছে বলে জানানো হয়েছে ওই প্রতিবেদনে।
প্রতিবেদনে বলা হয়েছে, অ্যাপল ওপেনএআই তথা চ্যাটজিপিটিতে ৬.৫ বিলিয়ন ডলার বিনিয়োগ করতে আগ্রহী ছিল। কিন্তু শেষমেষ অ্যাপল এই বিনিয়োগ করা থেকে বিরত থাকে।
যদিও এ নিয়ে অ্যাপল কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করেছিল ওয়াল স্ট্রিট জার্নাল। কিন্তু এখনই এ বিষয়ে কোনও মন্তব্য করেননি তারা। ওপেনএআই কোনও মন্তব্য করতে রাজি হননি।