মাহমুদুর রহমানের মুক্তি দাবিতে গাইবান্ধায় প্রতিবাদ সভা অনুষ্ঠিত
ছবি: প্রতিনিধি
সংবাদপত্রের জগতে গনমানুষের আস্হার প্রতীক আমার দেশ পত্রিকার সম্পাদক, সাংবাদিক ড. মাহমুদুর রহমানকে পতিত ফ্যাসিস্ট আওয়ামী সরকারের মিথ্যা মামলায় জেলে প্রেরণ করায় গাইবান্ধার সাঘাটায় প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (১লা অক্টোবর) বেলা ১২ টায় আমারদেশ পত্রিকার সাঘাটার পাঠকদের আয়োজনে উপজেলা পরিষদ চত্বরে এ প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়।
সভায় সাংবাদিক জিয়াউল করিম আকন্দ মিঠুর সভাপতিত্বে বক্তব্য রাখেন, উপজেলা বিএনপির আহবায়ক আলহাজ্ব মোহাম্মদ আলী, সদস্য সচিব ও ইউপি চেয়ারম্যান সেলিম আহমেদ তুলিপ, বিএনপি নেতা অধ্যক্ষ আরশাদুল কবির রাঙ্গা, উপজেলা জামায়াতের সাংগঠনিক সম্পাদক অধ্যাপক এনামুল হক, বগুড়ার বৈষম বিরোধী গণমাধ্যম আন্দোলনের প্রধান সমন্বয়ক সাংবাদিক প্রতীক ওমর, মোস্তাক আহমেদ মিলন, জসিউল করিম পলাশ, সাংবাদিক আনোয়ার হোসেন রানা, নুরুজ্জামান সরদার, আনিসুর রহমান টিপু, আবু সাঈদ মন্ডল, জয়নুল আবেদীন, মাজেদ মাজু, আসাদ খন্দকার, জাহিদ খন্দকার, আরিফুর রহমান লিটু, ইউনুস আলী চুন্নু, জিল্লুর রহমান, সোহাগ খন্দকার, মিজানুর রহমান, যুব নেতা আনিসুর রহমান, জাহাঙ্গীর মাহমুদ জুয়েল, মাকসুদ রহমান, ইখতিয়ার আহমেদ সুজন, শহিদুল ইসলাম বাদল।
প্রতিবাদ সভায় বক্তারা বলেন, "পতিত ফ্যাসিস্ট সরকারের আমলে মাহমুদুর রহমানের বিরুদ্ধে দায়েরকৃত ১০৭ টি মিথ্যা মামলা প্রত্যাহার করে দ্রুত সময়ের মধ্যে মুক্তি দিতে হবে। সেই সাথে মাহমুদুর রহমানের বিরুদ্ধে যারা এ সকল মিথ্যা ও হয়রানি মূলক মামলা দিয়ে তাকে জেলে পাঠিয়েছে, তাদেরও সকলকে আইনের আওতায় এনে বিচারের মুখোমুখি করতে হবে"।