কমিউনিটি ব্যাংকের নিয়োগ বিজ্ঞপ্তি, অভিজ্ঞতা ছাড়াই চাকরি

কমিউনিটি ব্যাংকের নিয়োগ বিজ্ঞপ্তি, অভিজ্ঞতা ছাড়াই চাকরি

কমিউনিটি ব্যাংক বাংলাদেশ পিএলসির লোগো। ফাইল ছবি

কমিউনিটি ব্যাংক বাংলাদেশ পিএলসি ‘ম্যানেজমেন্ট ট্রেইনি’ পদে জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। এরই মধ্যে আবেদন শুরু হয়েছে, চলবে ৫ ডিসেম্বর পর্যন্ত। আগ্রহী প্রার্থীরা নির্ধারিত সময়সীমার মধ্যে আবেদন করতে পারবেন। তবে প্রার্থীকে অবশ্যই স্নাতকসহ স্নাতকোত্তর ডিগ্রিধারী হতে হবে।

এক নজরে কমিউনিটি ব্যাংক বাংলাদেশ পিএলসির নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬

তথ্যের ধরন

বিবরণ

প্রতিষ্ঠানের নাম

কমিউনিটি ব্যাংক বাংলাদেশ পিএলসি

পদের নাম

ম্যানেজমেন্ট ট্রেইনি

পদসংখ্যা

নির্ধারিত নয়

চাকরির ধরন

বেসরকারি, ফুল টাইম

প্রার্থীর ধরন

নারী-পুরুষ

শিক্ষাগত যোগ্যতা

স্নাতকসহ স্নাতকোত্তর

অভিজ্ঞতা

প্রযোজ্য নয়

বেতন ও অন্যান্য সুবিধা

আলোচনা সাপেক্ষে

বয়সসীমা

২১-৩২ বছর

সূত্র

বিডিজবস ডটকম

আবেদন করার নিয়ম ও গুরুত্বপূর্ণ তথ্য

·         আবেদন শুরু: ৫ নভেম্বর ২০২৬

·         আবেদনের শেষ তারিখ: ৫ ডিসেম্বর ২০২৬

·         আবেদন পদ্ধতি: অনলাইনে

·         কর্মস্থল: যে কোনো জেলায় কাজ করার মানসিকতা থাকা আবশ্যক।

আবেদনের নিয়ম: আগ্রহী প্রার্থীরা আবেদন করতে ও বিস্তারিত বিজ্ঞপ্তিটি দেখতে এখানে ক্লিক করুন কমিউনিটি ব্যাংক বাংলাদেশ পিএলসি।