বেতাগীতে ঐতিহাসিক ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত
ছবিঃ সংগৃহীত।
ঐতিহাসিক ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস-২০২৬ উপলক্ষে বরগুনার বেতাগীতে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৭ নভেম্বর) বেলা ১১টায় উপজেলা পরিষদ সভাকক্ষে উপজেলা প্রশাসনের আয়োজনে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
বেতাগী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মুহ. সাদ্দাম হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বেতাগী উপজেলা বিএনপির সাবেক সভাপতি ও বেতাগী পৌরসভার সাবেক মেয়র মো. শাহজাহান কবির।
সভায় উপস্থিত ছিলেন বেতাগী উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক জলিলুর রহমান খান নান্না, বেতাগী প্রেস ক্লাবের সভাপতি মো. কামাল হোসেন, বেতাগী উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডের সাবেক কমান্ডার মোতালেব সিকদার, বীর মুক্তিযোদ্ধাবৃন্দ, বেতাগী থানার ওসি (তদন্ত) মো. সাইফুউজ্জামান, উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারী এবং বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।
আলোচনা সভায় বক্তারা ঐতিহাসিক ৭ নভেম্বরের তাৎপর্য ও বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে এ দিনের গুরুত্ব তুলে ধরেন। একই সঙ্গে জাতীয় ঐক্য, গণতন্ত্র ও দেশের সার্বভৌমত্ব রক্ষায় সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।
এদিকে, জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বিকেলে বেতাগী সরকারি হাইস্কুল মাঠে একটি প্রীতি ফুটবল ম্যাচের আয়োজন করা হয়েছে।