১৯ বছরের ছোট ‘প্রেমিক’কে সামনে আনলেন মালাইকা, ছিলেন প্রাক্তন অর্জুনও
ফাইল ছবি
অর্জুন কাপুরের সঙ্গে বিচ্ছেদের পর একাধিক পুরুষের নাম জড়িয়েছে মালাইকা অরোরার সঙ্গে। সবশেষ শোনা গিয়েছিল হাঁটুর বয়সী এক হীরা ব্যবসায়ীর সঙ্গে প্রেম করছেন পর্দার মুন্নি। এবার সে সম্পর্কে যেন সিলমোহর দিলেন আইটেম গার্ল। ১৯ বছরের ছোট ওই ব্যবসায়ীকে আনবলেন সামনে। ভারতীয় সংবাদমাধ্যমের এক প্রতিবেদনে উঠে এসেছে এ তথ্য।
বলিউড তারকাদের নিয়ে প্রতি বছর দীপাবলিতে পার্টি দেন ফ্যাশন ডিজাইনার মণীশ মালহোত্রা। এবারও ব্যতিক্রম হয়নি। সেখানেই হর্ষ মেহতাকে নিয়ে হাজির হন মালাইকা। পার্টিতে উপস্থিত ছিলেন অভিনেত্রীর প্রাক্তন অর্জুনও।
একই অনুষ্ঠানে মালাইকার প্রাক্তন ও বর্তমানের উপস্থিতি ধরা পড়েছে পাপারাজ্জিদের ক্লিকে। পার্টিতে প্রথমে একসঙ্গে আসেন মালাইকা-হর্ষ। তাদের যুগলবন্দি উপস্থিতিও ফ্রেমবন্দি করেন ছবি শিকারীরা। তারপর আগমন ঘটে অর্জুনের। বিষয়টি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হতেই চর্চায় মেতেছেন নেটিজেনরা।
অর্জুনের প্রেমের টানে আরবাজের ঘর ছেড়েছিলেন মালাইকা। কাগজ-কলমে বাঁধা না পড়লেও ছয় বছর এক ছাদের নিচে ছিলেন তারা। এরপর আর দীর্ঘ হয়নি পথ। বছর দুয়েক আগে সামনে আসে সে খবর। শুরুতে মুখে কুলুপ এঁটে রাখলেও পরে নিজেদের অবস্থান পরিষ্কার করেন মালাইকা-অর্জুন।